এপ্রিলে লুকিয়ে বিয়ে, চার মাস পরই সুখবর! পুত্রসন্তানের বাবা হলেন জুবিন নটিয়াল

0



জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ালের জীবনে এল নতুন অধ্যায়।চলতি বছরেই এপ্রিলে উত্তরাখণ্ডে  ব্যক্তিগত অনুষ্ঠানে নিজের ছোটবেলার বান্ধবীকে গোপনে বিয়ে করেন জনপ্রিয় গায়ক।এরপর সেপ্টেম্বরেই সুখবর। বাবা হলেন তিনি।পুত্রসন্তানের জন্ম দিয়েছেন জুবিন ও তাঁর স্ত্রী।

গণেশ চতুর্থীর শুভক্ষণে ঘর আলো করে এসেছে পুত্রসন্তান।বাবা হওয়ার সুখবর নিজেই জানিয়ে জুবিন বলেন,”হ্যাঁ, আমি এখন বাবা! ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর অত্যন্ত শুভ দিনে আমাদের ছেলে জন্মেছে। মা এবং সন্তান দু’জনেই বাড়ি ফিরে এসেছে এবং ভালো আছে।” যদিও সন্তানের নাম কী রাখা হবে , তা এখনও ঠিক করে উঠতে পারেনি জুবিন ও তাঁর স্ত্রী।  জুবিনের কথায়,”এই মুহূর্তে ওকে ঘিরে যে সুন্দর সময়গুলো আসছে, সেগুলোই উপভোগ করছি।”

বাবা হওয়ার পর বদলে যাচ্ছে তাঁর জীবনযাত্রাও। বিশেষ করে কাজের জন্য বাইরে যেতে হলে এ বার মন খারাপ করবে বলেই জানিয়েছেন গায়ক। জুবিন বলেন,”যখন কাজের জন্য শহরের বাইরে যেতে হবে, তখন বুঝতে পারছি সেটা কঠিন হবে। এই মুহূর্তে আমি আমার ছেলের সঙ্গে প্রতিটা মুহূর্ত কাটাচ্ছি। এটা দারুণ একটা অনুভূতি।”

প্রসঙ্গত, বিয়ের সাড়ে চার মাসের মধ্যেই তাঁদের জীবনে এল নতুন অতিথি।উল্লেখ্য,দীর্ঘদিন ধরেই বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যতম জুবিন। তাঁর সঙ্গীতজীবনের শুরু রিয়েলিটি শো ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’-র হাত ধরে।এরপর ‘সোনালি কেবল’ ছবির ‘এক মুলাকাত’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জুবিন। তারপর ‘জিন্দেগি কুছ তোহ বাতা’, ‘কাবিল হুঁ’, ‘তুম হি আনা’, ‘হামনাভা মেরে’, একাধিক জনপ্রিয় গান তাঁর কণ্ঠে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী অভিনীত ‘শেরশাহ’ ছবির ‘রাতাঁ লম্বিয়াঁ’ গানটিও জুবিনের সঙ্গীতজীবনের অন্যতম জনপ্রিয় গান।দীর্ঘ সঙ্গীতজীবনে এখনও পর্যন্ত ২০০-র বেশি গানে কণ্ঠ দিয়েছেন জুবিন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *