‘ছোট্ট সোনাপাখি’, সদ্যজাতের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা

0

২৭ মার্চ মা হয়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা অর্থাৎ নতুন ভূমিকায় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।সম্পর্কে তিনি চিত্রাঙ্গদার দিদি এবং সদ্যজাতের মাসি।তবে ছেলে না মেয়ে সেই প্রশ্নে কৌতূহল ছিলেন অনুরাগীরা।অবশেষে কৌতূহলের অবসান।সোমবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অনুরাগীদের বড় চমক দিলেন চিত্রাঙ্গদা।প্রকাশ্যে আনলেন তাঁদের সন্তানের পরিচয়।চিত্রাঙ্গদা ও সম্বিতের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান,আহাদ জাকির অনিন্দ্য।আদরের নাম ইনকা।এই সুখবর সামনে আসতেই অনুরাগী থেকে শুরু করে টলিপাড়ার বহু তারকা নবজাতককে ভালবাসা ও আশীর্বাদ জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ছবি পোস্ট করেন চিত্রাঙ্গদা,যেখানে মা,বাবা এবং সন্তানের হাতের উপর হাত রাখার মুহূর্ত ধরা পড়েছে।ছবির সঙ্গে চিত্রাঙ্গদা লেখেন,”একজন পুত্র সন্তান মায়ের শেষ সত্যিকারে ভালবাসা এবং বাবার শেষ সেরা বন্ধু।পৃথিবীতে স্বাগত ইনকা,আহাদ জাকির অনিন্দ্য।আমাদের ছোট্ট সোনাপাখি।”

পোস্ট করা ছবিতে নবজাতকের হাতের সঙ্গে মা-বাবার ছবি শেয়ার করে তিনি লেখেন,”বিশ্ব থিয়েটার দিবসে ,একটু বিদ্যুৎ ও খানিক বজ্রপাতের মাঝেই আমাদের নতুন সেরা বন্ধু ,আমাদের ছেলে পৃথিবীতে এসেছে।পৃথিবীতে স্বাগত আহাদ জাকির অনিন্দ্য ,আমাদের আদুরে ইনকা।তোমার চারপাশ সবসময় আলো এবং ভালবাসায় ভরে থাকুক।এখন থেকে পার্টি তিনজনের।”

উল্লেখ্য,চিত্রাঙ্গদা যে পুত্রসন্তান জন্ম দিয়েছে তাঁর ইঙ্গিত দিয়েছিল অভিনেত্রীর মা শতরূপা সান্যাল।তাঁর সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে  লেখা ছিল “যা ছিল কল্পমায়া,সে কি আজ ধরল কায়া?”তবে সুখবর সামনে আসার পর থেকেই চুপ আছেন মাসি ঋতাভরী। এর আগে হবু মা চিত্রাঙ্গদার মাতৃত্বের আনন্দের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করেছিলেন ঋতাভরী।সন্তান জন্মের প্রায় এক মাস আগে বাঙালি রীতি মেনে চিত্রাঙ্গদার সাধভক্ষন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।সেদিনই দিদিকে ‘সোনা মা’ এবং জামাইবাবু সম্বিত চট্টোপাধ্যায়কে ‘ভাল বাবা’-র তকমা দিয়েছিলেন অভিনেত্রী।যদিও সেসব এখন অতীত,বর্তমানে ছেলের হাতে হাত রেখে মাতৃত্ব উপলব্ধি করতেই ব্যস্ত চিত্রাঙ্গদা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *