বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক, রেকর্ড ছুঁয়ে ইতিহাস আর্জেন্টাইন মহাতারকার

0



জাদুকরী, মায়াবী, মনোমুগ্ধকর—লিওনেল মেসি আজ যে তিন গোল করেছেন, তা বর্ণনা করার জন্য এই শব্দগুলোও যেন কম হয়ে যায়।
কানসাস সিটিতে যেন আরও একবার ফুটবলের জাদু দেখালেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে জয় এনে দিলেন বিশ্বজয়ী এই তারকা। ২০০ তম ম্যাচে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড।


ম্যাচের ৫ মিনিটেই মেসির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে তাতেই যেন আরও বেশি উজ্জীবিত হয়ে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক। ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে প্রথম গোল করেন তিনি। এরপর ৬০ ও ৭৬ মিনিটে আরও দুটি গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। তিন গোলের মধ্যে দুটি ছিল বক্সের বাইরের শট থেকে।
এই হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপে মোট ১৬ গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় ছয়ে, যা নতুন নজির।


এদিন আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়া এই ফুটবলারের জন্য ম্যাচটি তাই আরও স্মরণীয় হয়ে থাকল। ৮০ মিনিটে তাঁকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। তাঁর পরিবর্তে মাঠে নামেন নিকো পাজ।
শেষ পর্যন্ত মেসির দুরন্ত হ্যাটট্রিকেই আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় আর্জেন্টিনা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *