‘ভালবাসা সবসময় জিতে যায়’,শপথের মঞ্চেই কি সম্পর্কের সিলমোহর?তৃষার পোস্টে তোলপাড় নেটদুনিয়া

0



দীর্ঘদিনের দ্রাবিড় রাজনীতির সমীকরণ ভেঙে তামিলনাড়ুর ক্ষমতার শীর্ষে এবার চলচ্চিত্র তারকা।পর্দার জনপ্রিয় নায়ক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের রাজনৈতিক উত্থান দেশজুড়ে চর্চার কেন্দ্রে।বহু রাজনৈতিক টানাপড়েনের মাঝেই রবিবাসরীয় সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেন থলপতি বিজয়।টিভিকে গঠনের মাত্র দুই বছরের মধ্যেই সাফল্য পেয়েছেন বিজয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর পরিবার এবং দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণন।তবে রাজনৈতিক সাফল্যের পাশাপাশি চর্চায় বিজয়ের ব্যক্তিগত জীবনও। বিজয় ও তৃষার প্রেমের গুঞ্জন আজকের নয়। সেদিনের চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ের মা শোভা চন্দ্রশেখরকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা যায় তৃষা কৃষ্ণণকে।সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যেতেই শুরু হয় চর্চা।তবে কি প্রেমের জল্পনাতেই সিলমোহর দিতে চাইছেন তৃষা?

শপথগ্রহণের অনুষ্ঠানের দিন নীল-সবুজ শাড়িতে ঐতিহ্যবাহী দক্ষিণী সাজে হাজির হয়েছিলেন তৃষা।মাথায় ফুলের মালা ,কপালে ছোট টিপ পরে অত্যন্ত অভিজাতভাবে ধরা দেন অভিনেত্রী।তবে তাঁদের প্রেমের গুঞ্জন বাড়িয়ে দেয় তৃষার ইনস্টাগ্রাম পোস্ট।সেই পোস্টে দেখা যায় বিজয়ের  শপথগ্রহণে তৃষার অভূতপূর্ব সাজ। তবে সাজের থেকেও বেশি নজর কেড়েছে তাঁর ছবির লেখা।তৃষা লিখেছেন,”ভালবাসা সবসময় জিতে যায়।”তাঁর এই বার্তার পরই নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা।অনেকের মতে,বিজয়ের প্রতি নিজের অনুভূতিরই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য,তৃষা বরাবরই বিজয়ের পাশে থেকেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে।সম্প্রতি তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনও মন্দিরে পুজো দিয়ে বিজয়ের বাড়িতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।কাকতালীয়ভাবে সেদিনই ছিল অভিনেত্রীর ৪৩ তম জন্মদিন।সেই সফর নিয়েও কম জল্পনা হয়নি নেটিজেনদের মধ্যে।এর আগেও ভোটের দেওয়ার পর আঙুলে কালি লাগানো একটি ছবি পোস্ট করেছিলেন তিনি।সেই পোস্টে ব্যবহার করছিলেন বিজয়ের ‘ঘিল্লি’ ছবির জনপ্রিয় গান।এরপর শপথ অনুষ্ঠানে বিজয়ের পরিবারের সঙ্গে তাঁর সহজ-স্বাভাবিক উপস্থিতি সম্পর্কের গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃষার মা উমা কৃষ্ণণও।যদিও এখনও পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি বিজয় বা তৃষা কেউই। তবে একাধিক ঘটনায় তাঁদের ঘনিষ্ঠতার ইঙ্গিত বারবার সামনে আসছে। বহু বছর ধরেই একসঙ্গে কাজ করেছেন এই জুটি। অতীতে এক সাক্ষাৎকারে তৃষা জানান, বিজয় তাঁর কাছে সবসময়ই বিশেষ একজন মানুষ এবং ‘ঘিল্লি’ ছবির সময় থেকেই তাঁদের বন্ধুত্ব আরও গভীর হয়েছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *