নভেম্বরে তিন বছর পূর্ণ হল রাহার, মেয়ের কথা ভেবে বড় সিদ্ধান্ত আলিয়ার?

0



মা হওয়ার পরে আলিয়া ভট্টর জীবনে অনেক কিছুই বদলে গিয়েছে। তা অনেক সাক্ষাৎকারেই বলেছেন নায়িকা। এমনকি এক বার জানিয়েছিলেন, মেয়ে হওয়ার পরে তাঁর নিজের ব্যাগটাও আর নিজের নেই। এ বার মেয়ে রাহার কথা ভেবে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন নায়িকা?
গত ২৪ ঘণ্টায় এই বিষয় নিয়েই চলছে আলোচনা। মেয়ে হওয়ার পরে ছবির সংখ্যাও কমিয়েছেন। এখন তিনি বছরে একটা করেই ছবি করতে চান। এ বার সমাজমাধ্যম থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “এক একদিন সকালে উঠে মনে হয়, সমাজমাধ্যম থেকে বিদায় নিই। মুছে ফেলতে চাই সমাজমাধ্যম, শুধু অভিনয় নিয়েই থাকতে চাই। আমি এত কথাই বলতে চাই না।”
বার বার চেষ্টা করেও এই কাজটি করে উঠতে পারছেন না নায়িকা। তার স্বপক্ষে যুক্তিও দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, “আসলে, সমাজমাধ্যম থেকে সরে গেলে আমার দর্শকের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যাবে। যাঁরা প্রথম থেকে আমার পাশে থেকেছেন, তাঁদের সঙ্গে সংযোগ ছিন্ন হয়ে যাবে।”
কিছু দিন আগে বিরাট কোহলিও এমনই এক সিদ্ধান্ত নিয়েছিলেন। এ বার কি আলিয়াও এই পথে হাঁটবেন? ইতিমধ্যেই সমাজমাধ্যম থেকে মেয়ে রাহার সব ছবি সরিয়ে নিয়েছেন তিনি। এমনকি ছবিশিকারিদের থেকেও মেয়েকে দূরেই রাখেন তিনি। সম্ভবত, মেয়ের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নায়িকা। আলিয়ার স্বামী রণবীর কপূরও সমাজমাধ্যমে একেবারেই সক্রিয় নন। তা হলে আগামী দিনে কি স্বামীর পথেই হাঁটতে চলেছেন নায়িকা? উঠছে প্রশ্ন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *