শরীরে ক্যান্সারের কষ্ট নিয়েও, স্ত্রীর পায়ের পরিচর্যা করতেন ইরফান! সেই অদেখা মুহুর্ত প্রকাশ্যে আনলেন ছেলে বাবিল

0

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইরফান খান। ২০২০ সালের ২৯ এপ্রিল প্রয়াত হন তিনি। তার কয়েক বছর আগে থেকেই ক্যান্সার বাসা বেঁধেছিল শরীরে। শেষ দিকে শরীর ভীষণভাবে ভেঙে পড়েছিলো অভিনেতার। তবু শরীরে ক্যান্সারের সেই অসহ যন্ত্রণা নিয়েও স্ত্রী সুতপার যত্ন নিতে ভুলতেন না ইরফান। সেই সময়ের কিছু অদেখা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন তাদের পুত্র বাবিল।

২০১৮ সালে নিউরোএন্ডোক্রাইন ক্যানসার ধরা পড়ে ইরফানের। তারপর থেকেই শুরু হয় চিকিৎসা, সেই কঠিন সময়ে অসুস্থ স্বামীর সেবায় অনেক ছোটাছুটি করতে হত স্ত্রী সুতপা সিকদার-কে। আর তার ফলেই পায়ে কড়া পড়েছিল, এবং হাঁটতে অসুবিধা হতো তাঁর।

বাবা-মায়ের সেই সময়ের স্মৃতি ভাগ করে নিয়ে, পুত্র বাবিল লেখেন, “বাবার ক্যান্সারের সবচেয়ে কঠিন সময়ে, বাবার যত্ন নিতে নিতে আর ছোটাছুটি করতে করতে মায়ের পায়ে কড়া পড়ে যেত। তাই বাবা আলোর উৎস হিসেবে নিজের ফোনটা মাথায় বেঁধে নিয়ে মায়ের পায়ের কড়া গুলোতে যত্ন করে, মালিশ করে দিতেন।”

দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামায় প্রথম আলাপ হয় সুতপা-ইরফানের। সেখান থেকেই প্রেম, বিয়ে, একসাথে পথ চলা শুরু দুজনের। স্বামী বলিউড থেকে শুরু করে হলিউডে জনপ্রিয়তা অর্জন করলেও সুতপা সবসময় থেকেছেন প্রচারের আড়ালে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *