‘সন্তানের জন্ম দিয়েছি, পাহাড় খেয়ে ফেলিনি’, ওজন বাড়া নিয়ে কটাক্ষের জেরে কড়া জবাব পত্রলেখার

0

নায়িকাদের নিয়ে সৌন্দর্যের বাঁধাধরা ধারণা নতুন নয়। পান থেকে চুন খসলেই অর্থাৎ চেহারার সামান্য বদল আসলেই তাঁদের নিয়ে শুরু হয় সমালোচনা এবং কটাক্ষের ঝড়। এবার এমনই অভিজ্ঞতার মুখে পড়েছেন অভিনেতা রাজকুমার রাও-এর স্ত্রী পত্রলেখা।সম্প্রতি ,পত্রলেখাকে  অত্যন্ত সাধারণ একটি লুকে সামনে আসতে দেখা যায়। গত নভেম্বরে কন্যাসন্তান জন্মের পর এই প্রথম প্রকাশ্যে দেখা মিলল অভিনেত্রীর।সেই সময়েই নজরে আসে অভিনেত্রীর বদলে যাওয়া চেহারা।সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োয় দেখতেই শুরু হয় নানা কটাক্ষ এবং সমালোচনা। তবে চুপ না থেকে কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী পত্রলেখা।

পত্রলেখা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে লেখেন,”আমার কী হয়েছে জানেন? আমি সদ্য একটি সন্তানের জন্ম দিয়েছি।হ্যাঁ ,আমার ওজন বেড়েছে যা আপনাদের কাছে অস্বাভাবিক ঘটনা বলে মনে হচ্ছে।কিন্তু আমি বসে বসে পাহাড় সমান খাওয়ার খেয়েছি এমনটা নয়। আমি একদিকে সন্তানের জন্ম দিয়েছি এবং অন্যদিকে দুটি ছবির প্রযোজনার কাজও সামাল দিয়েছি।যা একেবারেই সহজ কাজ নয়।যদি আমার হাতে থাকত ,তাহলে হয়তো আমার চেহারার এমন পরিবর্তন হতে দিতাম না। কিন্তু গর্ভধারণের পর আমার শরীর এভাবেই প্রতিক্রিয়া দেখিয়েছে।দয়া করে এবার একটু সহানুভূতিশীল হতে শিখুন।”

উল্লেখ্য,রাজকুমার রাও অভিনীত ‘টোস্টার’ নামক একটি ছবিতে প্রযোজক হিসেবে ছিলেন পত্রলেখা পাল। মা হওয়ার পর প্রথমবার তিনি এই ছবির স্ক্রিনিংয়ে উপস্থিত হন।তবে অনেকদিন পর ক্যামেরার সামনে এসে অস্বস্তিতে পড়েছিলেন অভিনেত্রী নিজেও। ১৫ নভেম্বর দম্পতির চতুর্থ বিবাহবার্ষিকীতে জন্ম নেয় তাঁদের কন্যাসন্তান পার্বতী পাল রাও। জানুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় আদুরে একটি পোস্টের মাধ্যমে তাঁদের মেয়ে ‘পার্বতী’-র সঙ্গে পরিচয় করান এই দম্পতি।২০১৪ সালে ‘সিটিলইট্স’ ছবির শুটিংয়ে তাঁদের প্রথম দেখা হয়। ছবির কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন।কিছুদিন সম্পর্ক থাকার পর ২০২১ সালে নভেম্বর মাসে তাঁরা পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *