‘কপিল শর্মা শো’-এর ‘দাদি’ চরিত্র থেকে কেন সরে আসতে বাধ্য হন আলী আসগড়?

0

টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘কপিল শর্মা শো’-এ দর্শকের অন্যতম পছন্দের অভিনেতা ছিলেন আলী আসগড়। ছোট পর্দায় ‘দাদি-র চরিত্রে দর্শককে হাসিয়েছেন তিনি। তবে সেই জনপ্রিয় চরিত্রই শেষ পর্যন্ত ব্যক্তিগত জীবনে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, এবং সেই চরিত্রে অভিনয় করা থেকে সরে আসতে হয় তাঁকে।

কেন এরূপ সিদ্ধান্ত নিতে হয়েছিল অভিনেতাকে? সম্প্রতি এক সাক্ষাৎকারে আলী জানান, পর্দায় মহিলার চরিত্রে অভিনয় করার জন্য স্কুলে তাঁর সন্তানদের কটূক্তির মুখে পড়তে হয়েছিল। সেই অভিজ্ঞতাই তাঁকে নাড়িয়ে দেয়। সন্তানদের উপর এই প্রভাব পড়তে দেখে তিনি সিদ্ধান্ত নেন মহিলা চরিত্রে আর অভিনয় না করার।

আলী আসগড় আরও বলেন, একসময় টেলিভিশনে তাঁকে প্রায় সব শো-তেই নারী চরিত্রেই দেখা যাচ্ছিল। এতে ধীরে ধীরে তাঁর একটি নির্দিষ্ট ইমেজ তৈরি হচ্ছিল, যা একজন অভিনেতা হিসেবে তাঁকে স্বল্প পরিসরে সীমাবদ্ধ করে দিচ্ছিল। তিনি অন্যান্য বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে চাইলেও সেই সুযোগ খুব একটা পাচ্ছিলেন না। “লেখকদের কাছে বিষয়টি সহজ ছিল, তারা বলতেন আপনি তো এটাই করেন”। ফলত জনপ্রিয়তার শীর্ষে থেকেও হতাশ ছিলেন আলী। তাঁর বক্তব্য, “অন্য কিছু করতে চেয়েছিলাম। প্রতিদিন তো ডাল-ভাত খাওয়া যায় না, মাঝেমধ্যে পুরি-ভাজিও চাই। সুযোগ তো দিতে হবে! রোজ রোজ একই চরিত্র করতে করতে হাঁপিয়ে গেছিলাম”। অভিনেতা স্বীকার করেন, কাজের প্রয়োজনেই দীর্ঘদিন তিনি একই ধরনের চরিত্রে অভিনয় করে গিয়েছিলেন।

উল্লেখ্য, ছোট পর্দা ছাড়াও বিভিন্ন সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করেছেন আলী আসগর। ‘কাহানি ঘর ঘর কি’ দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন আলী। তারপর ‘পার্টনার’, ‘তিস মার খান’, ‘জুড়ুয়া ২’-র মতো নানান ছবিতে অভিনয়ের মাধ্যমে মন জয় করেছেন অনুরাগীদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *