‘প্রয়োজনের চেয়ে বেশি মদ্যপান করতাম,হয়তো একটু শান্তি খুঁজছিলাম’,কোন কঠিন সময়ের কথা বললেন জ্যাসমিন
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির একাধিক হিট গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা জৈসমীন স্যান্ডলস। তবে গায়িকার সাফল্যের আড়ালে লুকিয়ে রয়েছে অনেক অজানা সংগ্রাম।সম্প্রতি, নিজের জীবনের সংগ্রাম ও মানসিক আঘাত নিয়ে মুখ খুলেছেন জ্যাসমিন ।তিনি জানান, এখন তিনি সফল হলেও ছোটবেলায় তাঁকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে।সেই সময় শান্তির খোঁজে মাত্রারিক্ত মদ্যপান করতেন গায়িকা।
ধুরন্ধরের সাফক্যের পরে এক সাক্ষাৎকারে জ্যাসমিন বলেন,”আমি একটা সময় অনেক কষ্ট করেছি।বড় হতে হতে জীবনের নানা কঠিন পর্যায় পার করেছি,সেই সময় নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হয়েছে।তখন যাত্রাটি সহজ ছিল না।জীবনের কঠিন সময়গুলো শুধু বাবা-মায়ের জন্য নয়,সন্তানদের জন্যও যথেষ্ট কষ্টের।”
তিনি আরও যোগ করেন,”আমাদের জীবনে চলার পথে সঠিক দিশা এবং ভালবাসার প্রয়োজন।বাবা-মায়েরা কেন সন্তানদের প্রতি এতটা কঠোর হন?যখন জীবনে সত্যিই কঠিন সময় আসে ,তখন পাশে তাঁদের দরকার হয়। আমি সেই সময় মদ্যপানে জড়িয়ে পড়েছিলাম।কারণ ,নিজের নেওয়া কিছু সিদ্ধান্ত আর কাজের জন্য খুব অনুশোচনা হত। একসঙ্গে অনেককিছু আমার জীবনে ভেঙে পড়ছিল।একদিকে যেমন খ্যাতি বাড়ছিল,যা আমার মনে নানা অনুভূতির জন্ম দিচ্ছিল।অন্যদিকে,পরিবার ভেঙে যাচ্ছিল,বাবার মৃত্যু আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল।সব মিলিয়ে আমি খুব ওলটপালট হয়ে ছিলাম।প্রয়োজনের চেয়ে বেশি মদ্যপান করতাম,হয়তো একটু শান্তি খুঁজছিলাম। আজ তাঁর জন্য আফসোস হয় কিন্তু সেই সময়ে মনে হয়েছিল এটাই আমার দরকার।”
পঞ্জাবের জলন্ধর শহরে জন্ম নেয় জ্যাসমিন। ছোটবেলাতেই ক্যালিফর্নিয়া চলে যান গায়িকা।দুই সংস্কৃতির প্রভাব তাঁর গানে স্পষ্ট।২০০৭ সালে ‘মুসকান’ গানের মাধ্যমে সঙ্গীতজগতে পরিচিতি পান গায়িকা।বলিউডে সলমন খান অভিনীত ‘কিক’ ছবির মাধ্যমে তিনি প্রথম জনপ্রিয়তা পান। তারপর পিছনে ফিরে দেখতে হয়নি গায়িকাকে।একের পর এক ছবিতে হিট গান উপহার দিয়েছেন দর্শককে।সম্প্রতি ,’ধুরন্ধর’ ছবির ‘শরারত’ এবং ‘যাইয়ে সাজনা’ গানটি গেয়ে আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন গায়িকা।
