দীপিকার পর ‘জওয়ান’ পরিচালকের ঘরে সুখবর, দ্বিতীয় সন্তানের বাবা হলেন অ্যাটলি
অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পর এবার সুখবর দিলেন নায়িকার আসন্ন ছবি ‘রাকা’-র পরিচালক অ্যাটলি কুমার।স্ত্রী প্রিয়া অ্যাটলির সঙ্গে তাঁদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানালেন তিনি।এবার কন্যাসন্তানের বাবা হলেন পরিচালক অ্যাটলি কুমার।২০ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি ভাগ করে নেন তাঁরা। খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন তারকা থেকে অনুরাগীরা।
ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন দম্পতি,যেখানে তাঁদের ছেলে মীর-কে বড় দাদা হওয়ার আনন্দে দেখা যায়। পোস্টে লেখা ছিল,”বিগ ব্রাদার মীর। আমার একটি ছোট বোন এসেছে।আমরা,প্রিয়া ও অ্যাটলি কন্যাসন্তানের বাবা-মা হলাম।” পোস্টটি সামনে আসতেই বহু তারকা শুভেচ্ছা জানান।অভিনেত্রী সামান্থা রুথ প্রভু , কাজল আগরওয়াল ,অনন্য,পান্ডে এবং দীপিকা পাড়ুকোন-সহ একাধিক সেলেব ভালবাসা ও আশীর্বাদ পাঠিয়েছেন।সম্প্রতি,সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দ্বিতীয়বার মা হতে চলেছেন বলে জানান দীপিকা।তাঁর মাঝেই আরেকটি সুখবর।
অ্যাটলি ও প্রিয়া বহু বছর সম্পর্কের পর ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁরা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন। ২০২৩ সালের জানুয়ারিতে তাঁদের প্রথম সন্তান মীরের জন্ম হয়। এবার লক্ষ্মীর আগমনে যেন ষোলো কলা পূর্ণ হল। চলতি বছরের শুরুতেই দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন এই দম্পতি।তখন তাঁরা লিখেছিলেন,”আমাদের ঘর আরও আনন্দময় হতে চলেছে,কারণ নতুন সদস্য আসছে।আমরা আবার সন্তানসম্ভবা। আপনাদের ভালবাসা,আশীর্বাদ ও প্রার্থনার জন্য কৃতজ্ঞ।”
কাজের দিক থেকে অ্যাটলি শেষবার পরিচালনা করেছিলেন ‘জওয়ান’।ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান,নয়নতারা,বিজয় সেতুপতি এবং দীপিকা পাড়ুকোন।বর্তমানে তাঁর নতুন ছবি ‘রাকা’ নিয়ে তিনি ব্যস্ত।ছবিটিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে অল্লু অর্জুন এবং দীপিকাকে।
