‘সাধারণ নাগরিকের মতো ভোট দিয়েছি,বিশেষ সুবিধা চাইনি’, ভোট দিয়ে বেরিয়ে কী বার্তা মিঠুনের ?

0

২৯ এপ্রিল রাজ্যজুড়ে হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন।এই উৎসবের আবহেই বুধবার সকালবেলা নিজের ভোটকেন্দ্রে পৌঁছোন অভিনেতা মিঠুন চক্রবর্তী।তবে বাকি তারকাদের মতো সুবিধা না নিয়েই জনতার মাঝে এসে শান্তিপূর্ণভাবে ভোট দেন ৭৫ বছরের এই অভিনেতা।

অভিনেতা জানান,তিনি অন্য সাধারণ নাগরিকদের মতোই ভোট দিতে চেয়েছেন এবং কোনও বিশেষ সুবিধা নিতে চাননি। তাঁর কথায় ,“একজন সাধারণ নাগরিকের মতোই আমি কোনও বিশেষ সুবিধা চাইনি। আমি নিশ্চিত ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সবকিছু ঠিকঠাক রাখার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। আমার দৃঢ় বিশ্বাস, নির্বাচন সফলভাবেই হবে।”

এদিন কলকাতার বিভিন্ন বুথে সকাল থেকে দেখা গিয়ে টলিপাড়ার একাধিক তারকাকে।প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,জিৎ,আবীর চট্টোপাধ্যায়,সৌরভ গঙ্গোপাধ্যায় সহ অনেকে ভোট দেন। ভোটের পর কালি লাগানো আঙুলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তারকারা।

চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতিতেও মিঠুনের পথচলা দীর্ঘদিনের।২০১৪ সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে রাজ্যসভার সদস্য হন। পরে ২০১৬ সালে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ইস্তফা দেন অভিনেতা।এরপর ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করে আবার সক্রিয় রাজনীতিতে ফেরেন।বর্তমানে তিনি বিজেপির অন্যতম পরিচিত মুখ ও জনপ্রিয় প্রচারক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *