পিছিয়ে পড়ল ‘পরিণীতা’,টিআরপি তালিকার সেরা পাঁচে এল বড় বদল?

0



রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে গত কয়েক সপ্তাহ ধরেই টেলিভিশনে দর্শকের নজর অনেকটাই ছিল রাজনৈতিক খবর এবং নির্বাচনী ফলাফলের দিকে।তাঁর প্রভাব এবার স্পষ্টভাবে পড়ল বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায়।চলতি সপ্তাহে অধিকাংশ ধারাবাহিকের রেটিং উল্লেখযোগ্যভাবে কমেছে।যেখানে আগে একাধিক ধারাবাহিক সহজেই ৭ বা তার বেশি নম্বর পেয়ে যেত,সেখানে বেশিরভাগ ধারাবাহিকের রেটিং চলে যায় ৪ -এর নীচে।তবে ধারাবাহিকগুলির মধ্যে প্রতিযোগিতা থেমে নেই। তাহলে চলতি সপ্তাহে এক থেকে দশের মধ্যে কোন কোন ধারাবাহিক জায়গা করেছে জানেন ?

চলতি সপ্তাহের ধারাবাহিকগুলির টিআরপি তালিকায় এসেছে বেশ কিছু পরিবর্তন।চলতি সপ্তাহে টিআরপি-র দৌড়ে বাজিমাত করেছে ‘তারে ধরি ধরি মনে করি’।জি বাংলার এই ধারাবাহিক ৫.১ নম্বর প্রথম স্থান লাভ করেছে।’গোরা’ ও ‘রূপমঞ্জরীর’ পুনর্জন্মের গল্প দর্শকের যে ভালভাবেই মন কেড়েছে তা বলার অবকাশ রাখে না। গল্পের নতুন সমীকরণের মাঝে বিশেষ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী অহনা দত্তকে।তাঁর আগমনে চলতি সপ্তাহে ধারাবাহিকে এসেছে একের পর এক মোড় ঘোরানো পর্ব।

এই সপ্তাহে দ্বিতীয় স্থান দখল করতে সক্ষম হয়েছে রণিতা দাশ ও বিশ্বজিৎ ঘোষের ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’।স্টার জলসার এই ধারাবাহিক ৪.৬ নম্বর নিজের ঝুলিতে ভরেছে।চলতি সপ্তাহে এই ধারাবাহিকের ‘ধুন্ধুমার ৪ পর্বে’ প্রকাশ পেয়েছে রণিতা দাশের চরিত্র ‘বনি’-র আসল পরিচয়।গত কয়েক সপ্তাহে কিছু নম্বর কম পেলেও এই সপ্তাহে গল্পের টানটান উত্তেজনা ধারাবাহিককে দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে।

তৃতীয় স্থান দখল করতে সফল হয়েছে জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’।রায়ান-পারুলের এই ধারাবাহিক নিজের ঝুলিতে ভরেছে ৪.৫ নম্বর।গত কয়েক সপ্তাহ ধরে এই ধারাবাহিক শীর্ষস্থান লাভ করেছিল।তবে প্রতিযোগিতার জেরে এই সপ্তাহে তাঁদের ঝুলি থেকে বাদ পড়েছে অনেক নম্বর।চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ‘কুসুম’।৪.৪ নম্বর নিজের ঝুলিতে ভরেছে এই ধারাবাহিক।গ্রামের প্রাণবন্ত মেয়ে ‘কুসুম’ এবং ‘আয়ুষ্মান’-এর জুটি ইতিমধ্যেই দর্শকের মন কেড়েছে।

পঞ্চম স্থানে যুগ্মভাবে রয়েছে ‘ঘূর্ণি’ ও ‘রাঙামতি তিরন্দাজ’।স্টার জলসার এই ধারাবাহিক নিজের ঝুলিতে ভরেছে ৪.২ নম্বর।চলতি সপ্তাহে ‘রাঙা’-র সঙ্গে তাঁর মেয়ের মুখোমুখি হওয়া গল্পে এনেছে অন্যমাত্রার চমক। ষষ্ঠ স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’, ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’,’জোয়ার ভাটা’। জি বাংলা ও স্টার জলসার এই ধারাবাহিক ঝুলিতে ভরেছে ৪.১ নম্বর।

সপ্তম স্থানে রয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী'(ধারাবাহিকের সম্প্রচার সময় বাড়িয়ে) ও ‘গঙ্গা’।স্টার জলসার এই ধারাবাহিক নিজের ঝুলিতে ভরেছে ৩.৮ নম্বর।অষ্টম স্থানেও যুগ্মভাবে রয়েছে জি বাংলার ‘কমলা নিবাস’ ও ‘লক্ষী ঝাঁপি’।এই দুই ধারাবাহিক পেয়েছে ৩.৭ নম্বর।নবম স্থানে রয়েছে জি বাংলার ‘কনে দেখা আলো’ ও স্টার জলসার ‘প্রতিজ্ঞা’,’সংসারের সংকীর্তন’।এই ধারাবাহিক পেয়েছে ৩.৫ নম্বর।দশম স্থানে ‘কম্পাস’, ‘লক্ষী ঝাঁপি’ (সম্প্রচার সময় বাড়িয়ে)।স্টার জলসার এই দুই ধারাবাহিক পেয়েছে ২.৭ নম্বর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed