‘নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক শুভেচ্ছা’,জোড়াফুলের প্রচার সেরে শুভেন্দুকে অভিনন্দন ,সুর বদলে চর্চায় সৌমিতৃষা

0



বাংলার রাজনৈতিক মানচিত্র বদলাতেই যেন বদলে যাচ্ছে অনেক পরিচিত মুখের অবস্থানও।দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বাংলার ক্ষমতায় এসেছে বিজেপি।ভোটের আগে যাঁদের দেখা গিয়েছিল এক শিবিরের হয়ে সরব প্রচারে, ফল ঘোষণার পর তাঁদেরই কেউ কেউ এখন নতুন সরকারের প্রতি শুভেচ্ছাবার্তায় ব্যস্ত। সেই তালিকায় এবার জুড়ল অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর-র নাম।তৃণমূলের হয়ে ভোটপ্রচারে সক্রিয় থাকার পর এবার বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-কে শুভেচ্ছা জানালেন  অভিনেত্রী।



সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সৌমিতৃষা কুণ্ডু লেখেন,”ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ বাংলার নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করতে চলেছেন। আমি সত্যিই আশা করি, এর মধ্য দিয়েই পশ্চিমবঙ্গে উন্নয়ন, অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তনের এক নতুন অধ্যায়ের সূচনা হবে। আমাদের রাজ্য যেন শান্তি, সমৃদ্ধি এবং প্রতিটি নাগরিকের জন্য আরও ভালো সুযোগের পথে এগিয়ে যায়।রাজ্যের মানুষের কল্যাণে কাজ করার জন্য নতুন সরকারকে শক্তি, প্রজ্ঞা ও সাফল্যের শুভকামনা জানাই। অনেক অভিনন্দন ও অসংখ্য শুভেচ্ছা।” এই তালিকায় জড়িয়েছে অভিনেতা সোহেল দত্তের নামও। শুক্রবার রাতে, শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি ছবি ভাগ করে নেন সমাজমাধ্যমে। তা নিয়েও চলছে বিস্তর আলোচনা।

উল্লেখ্য,গত কয়েক মাস ধরেই রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূলের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন সৌমিতৃষা। লোকসভা নির্বাচনের সময় থেকেই তাঁকে একাধিক সরকারি মঞ্চে দেখা গিয়েছিল। এরপর চলতি বছরের বিধানসভা নির্বাচনের প্রচারেও সক্রিয়ভাবে অংশ নেন অভিনেত্রী। শহর থেকে গ্রাম, একাধিক এলাকায় তৃণমূলের হয়ে ভোটপ্রচারে অংশ নিয়ে নজর কাড়েন তিনি।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে ভোটের সময় তৈরি হওয়া বিকৃত মিমেরও বিরোধিতা করেছিলেন অভিনেত্রী।সেই সময় সাধারণ মানুষের কাকে ভোট দেওয়া উচিত সেই বার্তাও দিয়েছিলেন তিনি।তবে ফলপ্রকাশের পর রাজনৈতিক সমীকরণ বদলাতেই বদলের সুর দিতে দেখা গিয়েছে তাঁকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *