‘ভারতে শুধু পুরুষ দর্শকের জন্যই কেন ছবি তৈরি হবে?’ কী বার্তা অভিনেত্রীর?

0



বলিউডে নারীকেন্দ্রিক ছবি নিয়ে বিতর্ক নতুন নয়। তবে এযাবৎকালে বেশিরভাগ ছবিই যে পুরুষ দর্শকের কথা মাথায় রেখে তৈরি হয় তা বললে ভুল হবে না। সেই বিষয় নিয়েই এবার মুখ খুললেন অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী।নিজের বিভিন্ন ছবিতে বহু আকর্ষণীয় চরিত্র তিনি উপহার দিয়েছেন অনুরাগীদের।তবে তিনি প্রশ্ন তোলেন,সিনেমা কি শুধুই পুরুষ দর্শকের জন্যই তৈরি করা উচিত ?শুধু তাই নয়,হলিউডে ‘বার্বি’-র মতো ছবির উদাহরণ টেনে আলিয়া জানান,ভারতীয় সিনেমাতে লিঙ্গনিরপেক্ষ ছবি করা উচিত।যেখানে নায়ক কিংবা নায়িকা নন,গল্পই হবে মূল আকর্ষণ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আলিয়া বলেন,”এখনকার সময়টা খুব অন্যরকম।বক্স অফিসের দিকে তাকালেই বোঝা যাবে বার্বি,দ্য ডেভিল ওয়ের্স প্রাডা-র মতো ছবিগুলো যথেষ্ট সাফল্য পেয়েছে।এই ছবিগুলোর প্রধান দর্শক মহিলারাই ছিলেন।মহিলারা ছবিগুলি হলে গিয়ে দেখেছে বলেই  সিনেমাগুলি বিশাল হিট হয়েছে।”

তিনি আরও জানান,ভারতে বক্স অফিস নিয়ে আলোচনা হলে প্রায়শই বলা হয় যে ৭৫ শতাংশ সিনেমার দর্শক পুরুষরাই।তাই সিনেমা বানাতে হয় ‘মাস’ দর্শকের কথা ভেবে।আলিয়া বলেন,”যদি আমরা শুধু পুরুষদের জন্যই সিনেমা বানাই,তাহলে মহিলা দর্শকের কি হবে ?”আলিয়ার মতে,পুরুষ দর্শককে বাদ দেওয়া হবে এমন নয়। তিনি বলেন,”আমরা কেন একটি নির্দিষ্ট লিঙ্গের দর্শকের জন্যই সিনেমা বানাব ?কেন এমন সিনেমা তৈরি হবে না যেখানে গল্পটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে?সেখানে প্রধান  চরিত্রে পুরুষ না মহিলা,সেটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত নয়। আমি চাই এমন কোনও সিনেমা তৈরি হোক।”

উল্লেখ্য,আগামী দিনে আলিয়াকে তাঁর আসন্ন ছবি ‘আলফা’-তে দেখা যাবে।ছবিটির প্রযোজনা করতে দেখা যাবে ‘ইয়াশ রাজ ফিল্মস’-কে। প্রধান চরিত্রে দেখা যাবে শর্বরী এবং ববি দেওলকে।এছাড়াও সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কপূর এবং ভিকি কৌশলের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেত্রীকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *