ভোট-পরবর্তী হিংসায় ‘উসকানি’র অভিযোগ! আইনি বিপাকে পরমব্রত-স্বস্তিকা

0



২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বাংলাজুড়ে ছড়িয়ে পড়া রাজনৈতিক হিংসা নিয়ে নতুন করে বিতর্কে টলিপাড়ার দুই পরিচিত মুখ।অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়-র বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী জয়দীপ সেন। অভিযোগ, ২০২১ সালের ভোট-পরবর্তী উত্তপ্ত পরিস্থিতির সময়ে সোশ্যাল মিডিয়ায় তাঁদের করা মন্তব্য রাজনৈতিক হিংসাকে আরও উসকে দিয়েছিল।

সূত্রের খবর,বৃহস্পতিবার গড়িয়াহাট থানায় দায়ের করা হয় এই অভিযোগপত্র। সেখানে ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত পোস্ট করেছিলেন পরমব্রত। অভিযোগ অনুযায়ী, তৃণমূল কংগ্রেস জয়ের পর তিনি লেখেন, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।” সেই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে স্বস্তিকা লেখেন, “হোক হোক!” আইনজীবীর দাবি, এই ধরনের মন্তব্য শুধুমাত্র রাজনৈতিক কটাক্ষ নয়, বরং তা সেই সময়ের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও উসকে দেওয়ার চেষ্টা।উল্লেখ্য,ভোটের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিজেপি কর্মী ও সমর্থকদের উপর হামলা, খুন, অগ্নিসংযোগ, মহিলাদের শ্লীলতাহানি এবং ধর্ষণের মতো গুরুতর অভিযোগ সামনে আসে। তাঁর দাবি, সমাজে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরমব্রত ও স্বস্তিকার মন্তব্য বহু মানুষকে প্রভাবিত করেছিল তাই এই অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, তাঁদের মন্তব্য ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারার আওতায় ‘উসকানি’ বা ‘অপরাধে প্ররোচনা’-র মধ্যে পড়তে পারে। যদিও বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হয়েছে। অভিযোগকারী জানিয়েছেন, ঘটনাটি ২০২১ সালের হওয়ায় তৎকালীন ভারতীয় দণ্ডবিধির ধারাই এই ক্ষেত্রে প্রযোজ্য। সেই কারণেই পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।ভোট-পরবর্তী হিংসার আবহে এই ধরনের মন্তব্য সাধারণ মানুষের মনে প্রতিশোধমূলক মনোভাবকে উসকে দিতে পারে।ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই বিষয়ে পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায় কোনও প্রতিক্রিয়া জানাননি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *