নতুন সরকারের পাশে দেব! বললেন, ‘আগের সরকারে যেমন সাফার করেছি, আর করতে হবে না’

0


বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রচারমুখ ছিলেন তিনি। তবে সরকার বদলের পর রাজনৈতিক অবস্থানের ঊর্ধ্বে উঠে নতুন প্রশাসনকে সময় ও সুযোগ দেওয়ার বার্তাই দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। শুক্রবার পৃথা চক্রবর্তী পরিচালিত ছবি ‘ফেরা’-র প্রিমিয়ারে উপস্থিত হয়ে নতুন সরকার সম্পর্কে নিজের মতামত জানান দেব। টলিপাড়ার টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প চালুর উদ্যোগ, প্রাক্তন সরকারের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং নতুন প্রশাসনের প্রতি প্রত্যাশা, সব বিষয়েই খোলামেলা মন্তব্য করেন তিনি।


দেব বলেন, নতুন সরকার গঠনের এখনও এক মাসও পূর্ণ হয়নি। তাই এখনই তাদের কাজের মূল্যায়ন করা ঠিক হবে না। তাঁর মতে, একটি সরকারকে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে এবং প্রশাসনিক কাঠামো গুছিয়ে নিতে সময় লাগে। সেই কারণেই অন্তত এক বছর সময় দেওয়া উচিত। সাংসদ-অভিনেতার কথায়, ‘সরকার চালানো এত সহজ নয় যে এক মাসের মধ্যে সব ফল পাওয়া যাবে।

মানুষের ধৈর্য ধরতে হবে এবং নতুন সরকারের উপর ভরসা রাখতে হবে।’ নতুন সরকারের প্রতি নিজের পূর্ণ আস্থার কথাও জানিয়েছেন দেব। তাঁর বিশ্বাস, এই প্রশাসন শিল্প ও বিনোদন জগতের জন্য আরও ইতিবাচক পদক্ষেপ করবে। একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, অতীতে যে ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছিল, ভবিষ্যতে সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না বলেই তাঁর আশা।তিনি মনে করেন আগের সরকারের থেকে এই সরকার অনেক বেশি কাজ করবে ইন্ডাস্ট্রির জন্য। সেই বিষয় শুক্রবার প্রশ্ন করলে অভিনেতা বলেন, ‘এই মুহূর্তে এইটা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ এটার বিষয়ে কোনও ধারনা আমার নেই। আগের সরকারের সময় স্বাস্থ্য সাথী প্রকল্পের কথা আমি জানতাম এবং নতুন সরকার গঠন হয়েছে একমাসও হয়নি আমার মনে হয় এই সরকার কে সুযোগ দেওয়া উচিত এবং সময় দেওয়া উচিত। পুরো সিস্টেমটা এখন নতুন এবং তাদের মন্ত্রিসভা এখনো পূর্ণ ভাবে গঠন হয়নি’। তিনি আরও বলেন, ‘আমি যেই ভাবে সাফার করেছি এই সরকারে সেই ভাবে আর সাফার করতে হবে না বলেই আমার বিশ্বাস’।

তৃণমূলের জমানায় স্টুডিও পাড়ায় দেব বনাম স্বরূপ বিশ্বাসের ঠান্ডা লড়াইয়ের সাক্ষী হয়েছিল সকলেই। তবে আপাতত থমকে স্বাস্থ্যসাথী প্রকল্প। ভোটের দিন ঘোষিত হওয়ার করণে সেই প্রকল্প বন্ধ করতে হয় সেই মুহূর্তে তবে দেব আশ্বস্ত করেন নতুন সরকার বা তৃনমূল সরকার ফের শপথ গ্রহণ করলে আবার নতুন স্বাস্থ্য প্রকল্প চালু করার উদ্যোগ নেবেন তিনি। আপাতত বিজেপি সরকারে সেই সম্ভাবনা নেই। কারণ স্বাস্থ্যসাথীর বদলে আয়ুষ্মান ভারত চালু হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *