শীর্ষে ফিরল ‘পরিণীতা’, বিশ্বকাপের বাজারে চমক ‘তারে ধরি ধরি মনে করি’র

0



প্রতি বৃহস্পতিবারই বাংলা টেলিভিশন জগতের অন্যতম গুরুত্বপূর্ণ দিন।কারণ এদিনই প্রকাশিত হয় বহু প্রতীক্ষিত টিআরপি তালিকা।একদিকে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন বাঙালির একাংশ রাত জেগে মাঠের লড়াইয়ে মগ্ন ,তখনও বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলির জনপ্রিয়তার লড়াই থেমে নেই।খেলার উত্তেজনার মাঝেও কোন মেগা দর্শককে ধরে রাখতে পারল,কে নিজের জায়গা আরও মজবুত করল,আর কে পিছিয়ে পড়ল-সেই উত্তর নিয়েই হাজির চলতি সপ্তাহের টিআরপি তালিকা।সেরা দশের দৌড়ে কারা এগিয়ে রইল এবং বেঙ্গল টপারের সিংহাসনে কে?তা জানতেই মুখিয়ে দর্শকে।গত তিন সপ্তাহে ‘জোয়ার ভাঁটা’-র হ্যাট্রিকের পর চলতি সপ্তাহে প্রথম স্থান অধিকার করেছে জি বাংলার ‘পরিণীতা’ ও ‘তারে ধরি ধরি মনে করি’।এই সপ্তাহে ‘পরিণীতা’-র গল্পে চলেছে টানটান উত্তেজনা।পারুলের মাকে বিপদের মুখে ফেলতে গিয়ে বসু বাড়িতে পুলিশ নিয়ে প্রস্তুত হয় শিরিন।তবে কে মাকে বাঁচাতে কোন পরিস্থিতির সম্মুখীন হবে সেই গল্পই দেখানো হয়েছে গল্পে।অন্যদিকে,’তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকেও নতুন মোড়।এই দুই ধারাবাহিক পেয়েছে ৫.৩ নম্বর।

দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’।এই সপ্তাহে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে তটিনীর পরিবারকে বিপদে পড়তে দেখা গেছে এবং সন্তানদের রক্ষা করতে ছদ্মবেশে ময়দানে নেমেছেন নায়ক পরশুরাম।‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-তে বিদ্যাকে বাড়ি থেকে সরাতে নতুন ষড়যন্ত্রের জাল বুনছে শত্রুরা। তবে সব বাধা উপেক্ষা করে একে অপরের পাশে দাঁড়িয়েছে বিদ্যা ও রাজরীত।স্টার জলসার এই দুই ধারাবাহিক পেয়েছে ৫.১ নম্বর।তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘জোয়ার ভাঁটা’।এই সপ্তাহে ধারাবাহিকে নিশার জেল থেকে জামিনে মুক্তি পাওয়া এবং উজি ও জিতের তাকে ধরার নতুন চাল নিয়ে টানটান পর্ব দেখানো হয়েছে।আরাত্রিকা মাইতি ও শ্রুতি দাসের এই ধারাবাহিক পেয়েছে ৫.০ নম্বর।

চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’।তবে সম্প্রতি নতুন মুক্তি পাওয়া এই ধারাবাহিকের গল্প দর্শকের মন কেড়েছে তা বললে ভুল হবে না। এই ধারাবাহিক পেয়েছে ৪.৯ নম্বর।পঞ্চম স্থানে রয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (সম্প্রচার সময় বাড়িয়ে) ও ‘গঙ্গা’।এই সপ্তাহে ‘গঙ্গা’ ধারাবাহিকে জমে উঠেছে নাটকীয়তা।মেটেগঙ্গার বস্তিকে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে নিজের জীবন বিপন্ন করে রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে অর্জুন।তাঁর এই সাহসী লড়াইয়ের পরিণতি জানতে উৎসুক দর্শক।

ষষ্ঠ স্থানে রয়েছে ‘গঙ্গা’,’প্রতিজ্ঞা’,’সংসারের সংকীর্তন’।স্টার জলসার এই ধারাবাহিক পেয়েছে ৪.৫ নম্বর।সপ্তম স্থানে রয়েছে ‘ঘূর্ণি’,’পরশুরাম আজকের নায়ক’ (সম্প্রচার সময় বাড়িয়ে)।অষ্টম স্থানে রয়েছে জি বাংলার ‘কনে দেখা আলো’ ও স্টার জলসার ‘ও মোর দরদিয়া’,’কুমকুম’।এই তিন ধারাবাহিক পেয়েছে ৩.৯ নম্বর।নবম স্থানে রয়েছে জি বাংলার ‘কমলা নিবাস’।এই ধারাবাহিক পেয়েছে ৩.৮ নম্বর।দশম স্থানে রয়েছে ‘বাবলি সুন্দরী’ ও ‘লক্ষী ঝাঁপি’।স্টার জলসার এই ধারাবাহিক পেয়েছে ৩.০ নম্বর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed