হলিউডে স্বর্ণযুগের অবসান,প্রয়াত ‘জ্যুরাসিক পার্ক’ খ্যাত স্যাম নীল

0


হলিউডে নেমে এল শোকের ছায়া।প্রয়াত ‘জ্যুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।‘জ্যুরাসিক পার্ক’ ফ্র্যাঞ্চাইজিতে সাহসী ড. অ্যালান গ্র্যান্ট চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করেছিলেন তিনি।তাঁর প্রয়াণে আন্তর্জাতিক সিনেমা জগতে নেমে এসেছে শোকের ছায়া।

সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিবারের লেখেন,“স্যামের মৃত্যু হঠাৎই হয়েছে,যা আমাদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। তবে একটা স্বস্তির বিষয়,তিনি শেষ পর্যন্ত ক্যানসারমুক্ত ছিলেন।তাঁর চিকিৎসায় সেন্ট ভিনসেন্টস প্রাইভেট হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যে যত্ন নিয়েছেন,তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।পরে আরও বিস্তারিত জানানো হবে।আপাতত এই কঠিন সময়ে আমাদের পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ রইল।”পরিবারের বিবৃতি অনুযায়ী,কয়েক বছর আগে তিনি বিরল ধরনের এক ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।দীর্ঘ চিকিৎসার পর তিনি ক্যানসারমুক্ত ছিলেন বলেও পরিবার জানিয়েছে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ প্রকাশ করা হয়নি।

১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জ্যুরাসিক পার্ক’ ছবিতে ড.অ্যালান গ্র্যান্ট চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন স্যাম নীল।ছবিটির অভাবনীয় সাফল্যের পর তিনি ‘জ্যুরাসিক পার্ক ৩’ এবং পরে ‘জ্যুরাসিক ওয়ার্ল্ড:ডমিনিয়ন’-এ একই চরিত্রে ফিরে আসেন।তাঁর অভিনীত ড. অ্যালান গ্র্যান্ট চরিত্রটি আজও হলিউডের অন্যতম স্মরণীয় চরিত্র হিসেবে বিবেচিত হয়।তবে শুধু ‘জ্যুরাসিক’ সিরিজই নয়,পাঁচ দশকেরও বেশি দীর্ঘ অভিনয়জীবনে তিনি ‘দ্য পিয়ানো’,’দ্য হান্ট ফর রেড অক্টোবর’,’ইভেন্ট হরাইজন’,’হান্ট ফর দ্য উইল্ডারপিপল’,’বাইসেন্টেনিয়াল ম্যান’ এবং,’দ্য হর্স হুইস্পারার’-সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।অভিনয়ের পাশাপাশি লেখক ও প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন স্যাম নীল।নিজের আত্মজীবনী ‘ডিড আই এভার টেল ইউ দিস?’- বইতে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন তিনি।

উল্লেখ্য,১৯৪৭ সালের ১৪ সেপ্টেম্বর উত্তর আয়ারল্যান্ডের ওমাঘে জন্ম হলেও শৈশবেই তিনি নিউজিল্যান্ডে চলে আসেন স্যাম নীল।সেখানেই বেড়ে ওঠা এবং অভিনয়জগতে তাঁর পথচলার শুরু।সত্তরের দশকের শেষ দিকে চলচ্চিত্রে আত্মপ্রকাশের পর ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনে নিজের পরিচিতি তৈরি করেন তিনি।স্যাম নিলের প্রয়াণে শোক প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন।শোকবার্তায় তিনি জানান,স্যাম নীল ছিলেন দেশের অন্যতম সেরা অভিনেতাদের একজন,যিনি তাঁর অসাধারণ অভিনয়ের মাধ্যমে নিউজিল্যান্ডের গল্প ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *