‘যেখানেই থেকো ভালো থেকো’—পরলোকে ‘লাকি’, নিয়ম মেনে বিশেষ পুজো দেবের
ভোটের ফলপ্রকাশের উত্তেজনার মাঝেই জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা পেয়েছিলেন অভিনেতা-সাংসদ দেব। হারিয়েছেন নিজের অত্যন্ত প্রিয় পোষ্য ‘লাকি’-কে। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। নির্বাচনী ফলপ্রকাশের পর থেকেই জনসমক্ষে খুব একটা দেখা যাচ্ছিল না দেবকে। অবশেষে শনিবার প্রিয় সঙ্গীর স্মৃতিতে নিয়ম মেনে পুজো করলেন তিনি।
সাদা পোশাকে, মুখে বিষাদের ছাপ নিয়েই দেবকে দেখা যায় সমস্ত আচার পালন করতে। পাশে ছিল পরিবারের আর এক পোষ্য ‘হ্যাপি’। ফুলের মালা দিয়ে সাজানো রয়েছে ‘লাকি’-র বড় সাদা-কালো ছবি। ছবির সামনে রাখা হয়েছে ‘গীতা’ও।শুধু তাই নয়, ‘লাকি’-র প্রিয় খাবারও সাজিয়ে রাখা হয়েছিল তার ছবির সামনে। একাধিক বাটিতে রাখা ছিল বিভিন্ন ধরনের খাবার।
শুধু আচার নয়, সোশ্যাল মিডিয়ায় লাকির সঙ্গে কাটানো একাধিক বিশেষ মুহূর্তের ছবিও ভাগ করে নিয়েছেন দেব। কোথাও খেলায় মত্ত লাকি, কোথাও আবার দেবের একেবারে ছায়াসঙ্গী হয়ে থাকা সেই প্রিয় পোষ্য। ছবিগুলোর সঙ্গে অভিনেতার লেখেন, “লাকি, তুমি যেখানেই থেকো, ভাল থেকো।” দেব নিজেও একাধিকবার বলেছেন, এই পোষ্যই ছিল তাঁর ‘লাকি চার্ম’। আচমকা তার চলে যাওয়া যেন মেনে নিতে পারছেন না অভিনেতা।এর আগেও ‘ মৃত্যুর খবর জানিয়ে তিনি লেখেন, “তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার লাকি।শান্তিতে থেকো।খুব তাড়াতাড়ি ফিরে এসো।”
