‘আজ আমি মা হয়েছি’, বিয়ের পাঁচ মাসের মধ্যেই আবেগঘন পোস্টে সুখবর ভাগ করলেন সুস্মিতা রায়

0



একসময় ব্যক্তিগত জীবন নিয়ে টানাপড়েন সহ একের পর এক সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর সুস্মিতা রায়।কিন্তু সব নেতিবাচকতাকে পিছনে ফেলে নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার লড়াই তিনি থামেননি।কারণ তাঁর স্বপ্ন ছিল—’মা’ ডাক শোনা।বহু বছরের অপেক্ষা,ব্যক্তিগত ক্ষতি এবং বালিশে মুখ গুঁজে কান্নার পর চলতি বছরের মার্চ মাসে ব্যবসায়ী পার্টনার শুভাশিস দে-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুস্মিতা।বিয়ের পর থেকেই শুরু হয়েছিল তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা।অবশেষে সেই স্বপ্নই পূরণ হল।বিয়ের পাঁচ মাসের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে মা হওয়ার খবর জানালেন সুস্মিতা।তবে ঘর আলো করে ছেলে না মেয়ে সন্তানের জন্ম দিলেন?

এদিন সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা রায় ও শুভাশিস দে- র হাতের উপর নবজাতকের ছোট হাতের ছবি ভাগ করেন নেন সুস্মিতা।সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে সুস্মিতা লেখেন,”মা হলাম।২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল,আজ যেন তারই নতুন করে শুরু।দীর্ঘ সাত বছরের অপেক্ষা,লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম।”তিনি আরও লেখেন,”এটা কোনো শারীরিক অক্ষমতার লড়াই ছিল না,ছিল সময়,পরিস্থিতি আর অনেক অদৃশ্য বাধার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম।প্রথম সন্তানকে হারানোর সেই গভীর ক্ষত আজও রয়ে গেছে, তাই এবারের পথচলাটা নীরবে আগলে রেখেছিলাম।গতবার সবকিছু সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলাম,কিন্তু এবার মনে হয়েছিল—সব শুভশক্তির আশীর্বাদে,সব কু-নজর আর অভিশাপকে হারিয়ে,সন্তানের আগমনের দিনেই সবাইকে সুখবরটা জানাব।”

স্বামী শুভাশিস দে-র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুস্মিতা লেখেন,”যখন অনেকেই বিশ্বাস হারিয়েছিল,অনেকেই চাইনি আমি মা হই,তখন পাহাড়ের মতো অবিচল হয়ে আমার পাশে দাঁড়িয়েছিল একজন মানুষ—আমার স্বামী,শুভাশিস দে।যখন আমি ভেবেছিলাম হয়তো এই জীবনে আর কোনোদিন মা ডাকা সোনার সৌভাগ্য আমার হবে না,তখন ও আমার স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে আগলে রেখেছে,ভরসা দিয়েছে,লড়াই করার শক্তি দিয়েছে।”পোস্টের শেষে তিনি লেখেন,”আজ আমি মা হয়েছি।আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অধ্যায় পূর্ণতা পেল।যারা সবসময় পাশে ছিলেন,শুভকামনা আর আশীর্বাদে আমাকে আগলে রেখেছেন,তাঁদের প্রতি অসীম কৃতজ্ঞতা।আমাদের জন্য আশীর্বাদ করবেন—এই ছোট্ট অলৌকিকতাকে ভালবাসায় ভরিয়ে রাখবেন।”



উল্লেখ্য,দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের পাশাপাশি ভ্লগিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন সুস্মিতা রায়।প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী ও তাঁর পরিবারের সঙ্গে তৈরি করা ভ্লগ এক লহমায় দর্শকের মধ্যে তাঁকে জনপ্রিয় করে তুলেছিল।কিন্তু চলতি বছরের শুরুতেই তাঁদের বৈবাহিক সম্পর্কে ইতি টানে।বিচ্ছেদের পর দুই পক্ষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্য অভিযোগ-পাল্টা অভিযোগও সামনে আসে।তাঁকে কাদা ছুড়তে বাদ যাননি সুস্মিতার প্রাক্তন স্বামীর বিখ্যাত ইউটিউবার ভাই সায়কও।বিচ্ছেদের সময় সুস্মিতা জানিয়েছিলেন,মা হওয়ার ইচ্ছাই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।২০১৮ সালে তিনি অন্তঃসত্ত্বা হলেও নিজের প্রাক্তন শ্বশুরবাড়ির অত্যাচারে সেই সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারেননি।পরবর্তীতে শুভাশিস দে-র সঙ্গে নতুন জীবন শুরু করেন তিনি।আর এবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী।যদিও নিজের পোস্টে পুত্র না কন্যা সন্তান,সেই তথ্য এখনও প্রকাশ করেননি তিনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *