এক দিকে নির্বাচন সঙ্গে আইপিএল মরসুম, টিআরপি তালিকায় ধস! প্রথমে রইল কোন ধারাবাহিক?

0



গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও কমেছে প্রায় সব ধারাবাহিকের। নির্বাচনের দামামা বেজে গিয়েছে। সঙ্গে ক্রিকেট প্রিয় বাঙালি আইপিএল-এ মন দিয়েছে। ফলে ,বাংলা মেগার জনপ্রিয়তা কিছুটা নিম্নমুখী। একসময় যেখানে বেঙ্গল টপার ধারাবাহিকগুলি ১০-১২ নম্বরের গণ্ডি ছুঁয়ে যেত, সেখানে সম্প্রতি  সেই সংখ্যা নেমে এসেছে ৬-এর নীচে। আচমকা ধারাবাহিকের সম্প্রচারের সময়ের পরিবর্তনই কি উদ্বেগ বাড়াচ্ছে? চলতি সপ্তাহে টিআরপির তালিকায় প্রথম দশে রইল কারা?
টিআরপির দৌড়ে ফের বাজিমাত ‘পরিণীতা’র। আবার টিআরপি তালিকায় প্রথমে হয়েছে এই কাহিনি। ‘। ৫.৭ নম্বর পেয়ে শীর্ষে রয়েছে জি বাংলার এই ধারাবাহিক।পারুল-রায়ানের মানসিক দ্বন্দ্বের সঙ্গে নিজের বোন টগরকে বাঁচানোর সময়ের ঝুঁকি— দর্শকের মনে টান টান উত্তেজনা তৈরি করেছে।সঙ্গে রয়েছে ‘বসু’ পরিবারের আত্মিক বন্ধন যা এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ।

এই সপ্তাহে দ্বিতীয় স্থান দখল করেছে ‘‘তারে ধরি ধরি মনে করি’’।জি বাংলার এই ধারাবাহিক ৫.৪ নম্বর তাদের ঝুলিতে ভরেছে। তবে আগের সপ্তাহে ‘পরিণীত’র সঙ্গে টক্কর দিতে দেখা গিয়েছিল এই মেগাকে। চলতি সপ্তাহেই কিছু নম্বর কম পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন এই ধারাবাহিক। কিন্তু খুব কম সময়ের মধ্যেই যে অনুরাগীদের কাছে জায়গা করে নিয়েছে এই গল্প তা বলাই যায়। ‘গোরাচাঁদ’ ও ‘রূপমঞ্জুরীর’ রসায়ন কোনদিকে মোড় নিচ্ছে তাই এখন দেখার অপেক্ষায় দর্শক।

তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘’পরশুরাম-আজকের নায়ক’’।তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসুর এই ধারাবাহিক পেয়েছে ৫.২ নম্বর। পরশুরামের একের পর অ্যাকশন,মোড় ঘোরানো পর্ব নিয়েই তৃতীয় স্থানে এই ধারাবাহিক।

একটুর জন্য চতুর্থ স্থানে রয়েছে জি বাংলায় দুই বোনের জীবনের গল্প ‘জোয়ার ভাঁটা’।উজি ও নিশার এই ধারাবাহিক পেয়েছে ৫.১ নম্বর।গল্পে একের পর চমক আগ্রহ বাড়াচ্ছে দর্শকের। দুই বোনের টানাপড়েনের সম্পর্ক দর্শককে আরও প্রত্যাশিত করে তুলছে।অভিষেক বীর শর্মা,শ্রুতি দাস,আরাত্রিকা মাইতির চরিত্রের সঙ্গেও বর্তমানে ফাহিম মির্জার চরিত্রও এক অন্য জায়গা করেছে দর্শকের মনে।

পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার ‘লক্ষ্মী ঝাঁপি’। ৪.৭ নম্বর নিজের ঝুলিতে ভরেছে এই মেগা।মাঝে কিছুটা পিছিয়ে পড়লেও আবার নিজের ছন্দে ফিরে এসেছে এই ধারাবাহিক।একটুর জন্য ষষ্ঠ স্থানে রয়েছে ‘কুসুম’।৪.৬ নম্বর নিজের ঝুলিতে ভরেছে জি বাংলার এই মেগা। সপ্তম স্থান দখল করেছে একটি বা দুটি না,মোট ৪ টি ধারাবাহিক।’ও মোর দরদিয়া’,’রাঙামতি তীরন্দাজ’,’প্রফেসর বিদ্যা ব্যানার্জী’,’গঙ্গা’।  স্টার জলসার এই ধারাবাহিকগুলি নিজেদের ঝুলিতে ভরেছে ৪.৫ নম্বর।

অষ্টম স্থানে রয়েছে ‘কনে দেখা আলো’। জি বাংলার এই ধারাবাহিক পেয়েছে ৪.২ নম্বর।’লাজবন্তী’ ও ‘অনুভব’-এর জীবনের টানাপোড়েন ও ভালবাসার গল্পকে কেন্দ্র করেই এই ধারাবাহিক। নবম স্থানে ‘মিলন হবে কতদিনে’ ও ‘চিরসখা’। স্টার জলসার এই দুই ধারাবাহিক পেয়েছে ৩.৬ নম্বর। দশম স্থানে রয়েছে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’। ৩.৫ নম্বর নিজের ঝুঁলিতে ভরেছে এই মেগা।

তবে চলতি সপ্তাহে সময়ের পরিবর্তনে অনেক মেগার ঝুলিতে কমেছে নম্বর,আবার অনেক মেগা ফিরেছে তাদের ছন্দে।কিন্তু প্রতিযোগিতা বজায় থাকবে।পরবর্তী সপ্তাহে আবার কোন ধারাবাহিক ‘চার্টবাস্টার’ হয় ,তা দেখার অপেক্ষায় থাকবে দর্শক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *