খাবার নিয়ে মনামীর অস্বস্তি, ক্যাপ্টেনসি ঘিরে বিস্ফোরণ তনুশ্রীর!দীপেন্দু যা করলেন! জানুন আপডেট
স্টার জলসায় শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’ সিজন ৩। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ১৫ জন পরিচিত মুখের এই লড়াই চলবে প্রায় তিন মাস। আর শুরুতেই জমে উঠেছে ঘরের অন্দরমহল। প্রতিযোগীদের তালিকায় রয়েছেন মনামী ঘোষ, সৃজলা গুহ, সোনামণি সাহা, ভরত কল, অনিন্দ্য সেনগুপ্ত, আলেকজান্দ্রা টেলর, নিরঞ্জন মণ্ডল, ঝিলাম গুপ্ত, সায়ক চক্রবর্তী, সোহিনী পাল, জয়িতা চ্যাটার্জি, তনুশ্রী রায় দাস, নন্দিনী দত্ত, দীপেন্দু বিশ্বাস ও দুর্নিবার সাহা।
প্রথম চমক ছিল ক্যাপ্টেন নির্বাচন। মনামী ঘোষ, সৃজলা গুহ, সোনামণি সাহা, ভরত কল, সায়ক চক্রবর্তী, নন্দিনী দত্ত ও তনুশ্রী রায় দাস ছিলেন দৌড়ে। শেষ পর্যন্ত সদস্যদের ভোটে প্রথম ক্যাপ্টেন হলেন ভরত কল। তবে ক্যাপ্টেন হতেই স্বস্তি নয়। তনুশ্রীর সঙ্গে তাঁর বাকবিতণ্ডার ঝলক এরমধ্যেই সামনে এসেছে। তনুশ্রীর দাবি, ভরত ‘খারাপ মানুষ’ এবং তাঁর মুখের ভাষা ঠিক নয়। এমনকী, ভরতকে ক্যাপ্টেন হিসেবে না মানার কথাও জানিয়েছেন তিনি। এদিকে প্রথম দিনেই খাবার নিয়ে সমস্যায় মনামী ঘোষ। সাদা তেল যে একেবারেই খান না তিনি। তাঁর পছন্দ সর্ষের তেল বা অলিভ অয়েল, পরোটাও খান ঘিয়ে ভাজা। ফলে রান্নাঘরেও বদলাতে হল হিসেব।রান্নার দায়িত্ব নেন সৃজলা গুহ ও সোনামণি সাহা। দুপুরে ভাত, ডাল, ঢেঁড়স ভাজা ও বেগুন ভাজা। দুর্নিবার সাহা ও ভরত কল সামলান সবজি কাটার কাজ, আর অনিন্দ্য সেনগুপ্ত ও দীপেন্দু বিশ্বাস নেন বাসন মাজার দায়িত্ব।তবে কাজের ভাগাভাগির মাঝেও সোনামণির অভিযোগ-রান্নাঘরে সাহায্য করতে কেউ এগিয়ে আসছেন না। অর্থাৎ, প্রথম দিনেই স্পষ্ট-এই ‘বিগ বস’-এ গল্পের অভাব হবে না!
ছবি সৌজন্যে স্টার জলসা ও বিগ বস বাংলা ফেসবুক
(Photos courtesy of Star Jalsha and Bigg Boss Bangla Facebook)
