‘সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত নয় থ্রি ইডিয়টস’,ওয়াংচুককে নিয়ে অবশেষে মুখ খুললেন আমির

0



দিল্লির যন্তর মন্তরে টানা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।নিট পরীক্ষার কারচুপির কারণে আত্মহত্যার সম্মুখীন হতে হয়েছিল একাধিক ছাত্র-ছাত্রীকে।সেই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে টানা ২০ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন এই সমাজকর্মী।তাঁর কাজের জন্য শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়াতেও।বহু নেতা থেকে শুরু করে বলিউড তারকারা তাঁর সঙ্গে এই প্রতিবাদে যোগ দিয়েছেন।প্রসঙ্গত,দীর্ঘদিন ধরেই একটি ধারণা প্রচলিত ছিল যে ২০০৯ সালে রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ ছবির ‘ফুনসুখ ওয়াংড়ু’ চরিত্রটি লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে অনুপ্রাণিত করে তৈরি।ছবিতে তাঁর এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আমির খান।তবে ঘটনার পর থেকেই এই ছবির ‘র‍্যাঞ্চো’ কেন চুপ ?তা নিয়ে প্রশ্ন একাংশের।তবে এবার একটি ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে এই বিষয়ে মুখ খুললেন আমির খান।এদিন তিনি স্পষ্ট জানান,’থ্রি ইডিয়টস’-এর চিত্রনাট্য লেখার সময় সোনম ওয়াংচুক সম্পর্কে তাঁদের কোনও ধারণাই ছিল না।একই সঙ্গে বর্তমানে অনশনরত সোনম ওয়াংচুকের শারীরিক অবনতিতেও উদ্বেগ প্রকাশ করে অনশন প্রত্যাহারের বার্তা দেন অভিনেতা।

সম্প্রতি,লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ ছবিটি প্রদর্শিত হয়। ছবিটি প্রদর্শনের পরেই তিনি জানান,দীর্ঘদিন ধরেই একটি ভুল ধারণা ছড়িয়ে রয়েছে যে ছবিটি বা তাঁর চরিত্র সোনম ওয়াংচুকের জীবনের উপর ভিত্তি করে তৈরি।কিন্তু বাস্তবে তা নয় বলেই জানান অভিনেতা।আমিরের কথায়,”থ্রি ইডিয়টস যখন লেখা হয়েছিল ,তখন আমরা সোনম ওয়াংচুক সম্পর্কে কিছুই জানতাম না। তাই এই ছবির চরিত্র তাঁর জীবন থেকে অনুপ্রাণিত,এই ধারণা সম্পূর্ণ ভুল”।সম্প্রতি,’থ্রি ইডিয়টস’-এ ‘চতুর রামলিঙ্গম’ চরিত্রে অভিনীত ওমি বৈদ্য একটি ভিডিয়োতে সোনম ওয়াংচুকের আন্দোলনকে সমর্থন জানিয়ে দাবি করেন,ছবিতে ‘ফুনসুখ ওয়াংড়ু’ চরিত্রটি ওয়াংচুককে কেন্দ্র করেই তৈরি।সেই বিষয়টি নিয়েও আমির খান বলেন,”ওমি যা বলেছেন,তা ঠিক নয়।”তিনি জানান,সোনম ওয়াংচুকের কাজকে সম্মান জানাতে ‘থ্রি ইডিয়টস’-এর কোনও চরিত্রের সঙ্গে তাঁকে যুক্ত করার প্রয়োজন নেই। তাঁর নিজের কাজই তাঁকে সম্মান করার জন্য যথেষ্ট।

একই সঙ্গে সোনম ওয়াংচুকের কাজের প্রশংসা করে আমির বলেন,”সোনম ওয়াংচুক যে কাজ করেছেন,তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। কিন্তু তিনি এখন অনশনে রয়েছেন।তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে।অনেকেই চাইছেন তিনি অনশন থেকে বেরিয়ে আসুক। আমিও চাই ,তিনি নিজের জীবনের কথা ভেবে এই অনশন শেষ করুন।”

উল্লেখ্য,নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের পর শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও প্রয়োজনীয় সংস্কারের দাবিতে দিল্লিতে ২৮ জুন থেকে অনশন চালাচ্ছেন সোনম ওয়াংচুক।অনশনের জেরে তাঁর শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হয়েছে।দীর্ঘদিন অনশনের জেরে তাঁর ওজন প্রায় ৯ কেজি কমে গিয়েছে।সোনম ওয়াংচুকের এই শারীরিক অবনতির কথা ভেবে বহু তারকা তাঁকে অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *