‘পারভার্ট’ তোপের জবাব আইনি নোটিসে! অঙ্কিতার বিরুদ্ধে ৩ কোটির মামলা দেবালয়ের

0



১১ মে,সোমবার ঘটনার সূত্রপাত।পরিচালক দেবালয় ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন।পোস্টটিতে পরিচালকের বিরুদ্ধে  শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী।এমনকী শিশু হেনস্থার অভিযোগও তুলেছিলেন তিনি।তারপর থেকেই শুরু হয় জলঘোলা।পরিচালককে শ্লীলতাহানির কারণে আইনি নোটিসও পাঠান অঙ্কিতা।শর্ত ছিল,সাত দিনের মধ্যে তাঁর অশালীন ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখপ্রকাশ করতে হবে দেবালয়কে।পরিচালক আগেই জানিয়েছিলেন তাঁর ক্ষতির জন্য তিনি আইনের দ্বারস্থ হবেন।তবে এবার সেই পথেই হাঁটলেন পরিচালক দেবালয় ভট্টাচার্য।কী জানালেন পরিচালক ?


অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর বিরুদ্ধে মানহানি,মিথ্যে অভিযোগ এবং ব্যক্তিগত ক্ষতিপূরণের দাবিতে তিন কোটি টাকার মামলা দায়ের করেন আইনি নোটিস পাঠান পরিচালক।এছাড়াও পরিচালকের আইনজীবি সুমন গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,নোটিস প্রাপ্তির তিন দিনের মধ্যে প্রকাশিত সমস্ত মানহানিকর বিষয়বস্তু সরিয়ে দিতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে লিখিতভাবে পরিচালকের কাছে  ক্ষমা চাইতে হবে। তা ব্যর্থ হলে অঙ্কিতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।

১৮ মে,সোমবার একটি সাংবাদিক বৈঠক করেন অভিনেত্রী।তাঁর অভিযোগ,প্রায় তিন বছর আগে একটি পার্টিতে দেবালয় ভট্টাচার্য তাঁকে জোর করে চুম্বনের চেষ্টা করেছিলেন।পার্টির মধ্যে হঠাৎই একটি ঘরের মধ্যে টেনে নিয়ে দেওয়ালে ধাক্কা দিয়ে তাঁকে চেপে ধরেন পরিচালক।তারপরই বুঝতে পেরে পরিচালক সরিয়ে সেই ঘর থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী।তবে দেবালয়ের সোশ্যাল মিডিয়া পোস্টেও তাঁকে ‘পারভার্ট ব্রাহ্মণ’ বলে সম্বোধন করেছিলেন তিনি।লেখেন,”তোমার মতো নোংরা পারভার্ট ব্রাহ্মণকে কী করে শ্রদ্ধা করি বলো তো ?যাঁরা নিজের বন্ধুর মেয়ের পিঠে হাত বোলাতে ছাড়েন না(যেটা করেছ সেটা লিখতেও লজ্জা লাগছে,তাই পিঠে হাত বোলানোই লিখলাম।)মদ খেয়ে অভিনেত্রীদের নিতম্বে হাত বোলায়,বাঁধা দিলে…নেশা কাটার পর ক্ষমা না চেয়ে বিভিন্ন কাজ থেকে কাঠি করে থাকে।রাতারাতি পছন্দের অভিনেত্রী কীভাবে যেন অচেনা হয়ে যায়।”

অন্যদিকে ,সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দেবালয় ভট্টাচার্য।তাঁর বক্তব্য,বরং ইচ্ছাকৃতভাবেই তাঁর মানহানির চেষ্টা করা হচ্ছে।তবে কেন দেবালয় সেদিন তাঁর পোস্ট ডিলিট করলেন?তাঁর উত্তরে পরিচালক জানান,পোস্টটি সম্পূর্ণ অন্য উদ্দেশ্যে করা হয়েছিল।পরে কয়েকজন পরিচিত তাঁকে জানান পোস্টের ব্যাখ্যা ভুলভাবে করা হতে পারে ,তাই পরে তিনি সেটিকে সরিয়ে দেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed