অ্যালেন ঝড়ে উড়ল দিল্লি, প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল কেকেআর

0



একসময় টানা হারে আইপিএল থেকে কার্যত ছিটকে যাওয়ার মুখে ছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মরশুমের শেষভাগে দুরন্ত প্রত্যাবর্তন করল অজিঙ্কা রাহানের দল। শুক্রবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিল কেকেআর। সেই সঙ্গে প্লে-অফে ওঠার আশা জিইয়ে রাখল নাইটরা।
১৪৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ একাই শেষ করে দেন ফিন অ্যালেন। শুরুতে ধীরগতিতে খেললেও পরে ভয়ঙ্কর হয়ে ওঠেন কিউয়ি ব্যাটার। মাত্র ৪৭ বলে অপরাজিত ১০০ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ১০টি ছক্কা। শেষ পর্যন্ত ১৪.২ ওভারেই জয় নিশ্চিত করে ফেলে কেকেআর। ক্যামেরন গ্রিন ৩৩ রানে অপরাজিত থাকেন।


এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল দিল্লি। কেএল রাহুল ও পাথুম নিশাঙ্কা ৪৯ রানের ওপেনিং জুটি গড়েন। নিশাঙ্কা ২৯ বলে ৫০ রান করলেও তাঁর আউটের পরই ভেঙে পড়ে দিল্লির মিডল অর্ডার। নীতীশ রানা, ট্রিস্টান স্টাবস, সমীর রিজভি ও অক্ষর প্যাটেল ব্যর্থ হন। শেষদিকে আশুতোষ শর্মার ৩৯ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান তোলে দিল্লি।


কেকেআরের হয়ে অনুকূল রায় ও কার্তিক ত্যাগী দুটি করে উইকেট নেন। কেকেআরের হয়ে অনুকূল রায় ও কার্তিক ত্যাগী দুটি করে উইকেট নেন। সুনীল নারিন যদিও মাত্র একটি উইকেট পেয়েছেন। ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠল নাইটরা। এখন আরসিবি ম্যাচ ঘিরেই বাড়ছে প্লে-অফের উত্তেজনা। বিরাটদের হারাতে পারলে আশা আরও বাড়বে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *