সেলেবদের প্রিয় খেলনা থেকে ‘আতঙ্ক’, এক ঝলকে জেনে নিন ‘লাবুবু’র ইতিহাস

ট্রেডিং: বর্তমানে যে পুতুলটি সেলিব্রিটিদের ব্যাগ এবং ঘরে রাজত্ব করছে, তা নিয়ে কিন্তু সম্প্রতি এক বিতর্ক দানা বাঁধছে। জনপ্রিয়তার শিখরে থাকা সত্ত্বেও, কেন এই খেলনা হঠাৎ করে আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে, তা নিয়েই আলোচনা।




বিতর্কের আগুন আরও ছড়িয়ে পড়ে যখন ‘সিম্পসনস’-এর একটি ক্লিপ ভাইরাল হয়। এই ক্লিপে দেখানো হচ্ছে যে, মার্জ ভুল করে বাচ্চাকে একটি পাজুজু খেলনা উপহার দিচ্ছেন। এই ভিডিওটি দেখার পর থেকে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে। অনেকেই লাবুবু পুতুলকে পাজুজু দানবের প্রতীক মনে করে তাদের লাবুবু পুতুলগুলো নষ্ট করে ফেলছেন। এর ফলে ষড়যন্ত্রমূলক এবং ভিত্তিহীন তথ্যগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে, যা মানুষের মধ্যে আরও ভয় তৈরি করছে।


এছাড়াও, ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া জানাচ্ছে যে, পাজুজু সম্পূর্ণভাবে খল চরিত্র ছিল না; কিছু ক্ষেত্রে তাকে রক্ষাকারী হিসেবেও দেখা হত। অর্থাৎ, পাজুজুর নেতিবাচক চিত্রায়ন কিছুটা একপেশে। লাবুবুর স্রষ্টা শিল্পী কেসিং লাং নিজেই জানিয়েছেন যে, লাবুবুর অনুপ্রেরণা এসেছে রূপকথা থেকে, কোনো দুঃস্বপ্ন থেকে নয়। তাই, লাবুবুকে ঘিরে যে আতঙ্ক ছড়িয়েছে, তার বেশিরভাগটাই ভিত্তিহীন এবং গুজব।
