হাড্ডাহাড্ডি লড়াইয়ে পিছিয়ে ‘পরিণীতা’, শীর্ষে কোন ধারাবাহিক?

0



একটা সময় ছিল বাংলা সিরিয়ালের টিআরপি সহজেই ৭-৮ নম্বর ছুঁয়ে যেত।সপ্তাহের পর সপ্তাহ দর্শকের ঘরে ঘরে চলত সেই ধারাবাহিকের আলোচনা।কিন্তু সময় বদলেছে।এখন বেঙ্গল টপার সিরিয়ালের রেটিংও অনেক সময় ৪-এর ঘরে আটকে যাচ্ছে।ওটিটি প্ল্যাটফর্মের বাড়বাড়ন্ত,দর্শকের বদলে যাওয়া রুচি, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার দ্রুত বিনোদন— সব মিলিয়ে টেলিভিশনের পুরনো সমীকরণ যেন ক্রমশ বদলে যাচ্ছে।তবু প্রতিযোগিতা থেমে নেই।চলতি সপ্তাহের টিআরপি তালিকাতেও প্রথম স্থান দখলকে ঘিরে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।অল্প কিছু পয়েন্টের ব্যবধানেই বদলে যাচ্ছে স্থান,কখনও নতুন ধারাবাহিক উঠে আসছে চমক দিয়ে,আবার কখনও পুরনো জনপ্রিয় মেগা হারাচ্ছে নিজেদের জায়গা।তবে চলতি সপ্তাহে সেরা দশের তালিকায় কোন কোন ধারাবাহিক স্থান পেয়েছে জানেন ?

চলতি সপ্তাহে বেঙ্গল টপারের সিংহাসনে বসেছে ‘পরশুরাম-আজকের নায়ক’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’।’প্রফেসর বিদ্যা ব্যানার্জী’ ধারাবাহিকে গোটা সপ্তাহ ঘিরে চলছিল ‘বিদ্যা’-র আসল বাবার পরিচয়ের রহস্য।অবশেষে প্রকাশ্যে এসেছে তাঁর পিতৃপরিচয়।আবার ‘পরশুরাম-আজকের নায়ক’ ধারাবাহিকে গুলিবিদ্ধ ‘পরশুরাম’বেঁচে থাকলেও সে কথা গোপন রাখা হচ্ছে।অন্যদিকে শীতল ‘তটিনী’কে স্বামীকে হত্যার দায়ে ফাঁসানোর চেষ্টা করছে।দুই ধারাবাহিকের টানটান একের পর এক পর্ব টিআরপি তালিকায় বেশ কয়েক সপ্তাহ তাঁদের মুকুট ধরে রেখেছে।এই ধারাবাহিক পেয়েছে ৪.৮ নম্বর।

দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’, স্টার জলসার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’ (সম্প্রচার সময় বাড়িয়ে) ও ‘গঙ্গা’।এই তিন ধারাবাহিক পেয়েছে ৪.৫ নম্বর।’গঙ্গা’ নতুন ধারাবাহিক হলেও দর্শকের মনে যে বেশ চর্চিত তা বলার অপেক্ষা রাখে না।এদিকে ‘তারে ধরি ধরি মনে করি’ যে শুরু থেকেই লোকমুখে চর্চিত তা বললেও ভুল হবে না।তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে জি বাংলার ‘কুসুম’ ও ‘জোয়ার-ভাঁটা’।এই দুই ধারাবাহিক পেয়েছে ৪.৩ নম্বর।অন্যদিকে,দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে ‘কুসুম’-এর প্রতি নিজের মনের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করতে দেখা গিয়েছে আয়ুষ্মানকে।সম্পর্কের এই নতুন মোড়, দু’জনের আবেগঘন দৃশ্য এবং গল্পের বদলে যাওয়া সমীকরণ দর্শকের মধ্যে বাড়িয়ে দিয়েছে আগ্রহ।

চতুর্থ স্থানে রয়েছে যৌথভাবে রয়েছে জি বাংলার ‘পরিণীতা’,’কনে দেখা আলো’ ও স্টার জলসার ‘প্রতিজ্ঞা’, ‘ঘূর্ণি, ‘সংসারের সংকীর্তন’।এই ধারাবাহিক পেয়েছে ৪.২ নম্বর।এই ক্ষেত্রেও ‘প্রতিজ্ঞা’, ‘ঘূর্ণি, ‘সংসারের সংকীর্তন’- এর মতো নতুন ধারাবাহিক যে দর্শক মনে আসন পেয়েছে তা বলা যায়।অন্যদিকে,পারুল-রায়ানের জুটি যে দীর্ঘ কয়েক সপ্তাহে ভাল ফল করেনি তা বলাই যায়। এদিকে, ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে বর্তমানে চলছে টানটান উত্তেজনাপূর্ণ পর্ব।অনুভবের দুর্ঘটনার পর গল্পে নতুন মোড় এসেছে।পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’। স্টার জলসার এই ধারাবাহিক পেয়েছে ৪.০ নম্বর।

ষষ্ঠ স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ (সম্প্রচার সময় বাড়িয়ে), ‘লক্ষী ঝাঁপি’।স্টার এই ধারাবাহিক পেয়েছে ৩.৩ নম্বর।সপ্তম স্থানে রয়েছে জি বাংলার ‘কমলা নিবাস’।এই ধারাবাহিক পেয়েছে ৩.০ নম্বর।অষ্টম স্থানে রয়েছে ‘শুধু তোমারই জন্য’,’রাঙামতি তীরন্দাজ’।স্টার জলসার এই ধারাবাহিক পেয়েছে ২.৭ নম্বর।নবম স্থানে যৌথভাবে রয়েছে ‘কম্পাস’,’বাবলি সুন্দরী’ ও ‘লক্ষী ঝাঁপি’।স্টার জলসার এই ধারাবাহিক পেয়েছে ২.২ নম্বর।দশম স্থানে রয়েছে জি বাংলার ‘সাত পাকে বাঁধা’।এই ধারাবাহিক পেয়েছে ২.০ নম্বর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *