রিঙ্কুর ব্যাট আর নারিনের বল, দুই পুরনো নায়কের ভরসায় নতুন স্বপ্ন কেকেআরে

0

লখনউয়ের মাটিতে আইপিএল ইতিহাসে নজিরবিহীন ঘটনা। সুপার ওভারে মাত্র ১ রান, এত কম স্কোর আগে কখনও দেখেনি এই টুর্নামেন্ট। আর সেই কীর্তির কেন্দ্রবিন্দুতে কোলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে নির্ধারিত ২০ ওভার শেষে দুই দলই ১৫৫ রানে শেষ করে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। কিন্তু সেখানেই কার্যত ভেঙে পড়ে লখনউ। প্রথম বলেই নিকোলাস পুরানকে বোল্ড করেন সুনীল নারিন। পরের বলে ১ রান নেন ঋষভ পন্থ। তৃতীয় বলেই এইডেন মার্করামকে ফিরিয়ে দিয়ে মাত্র ১ রানেই ইনিংস গুটিয়ে দেন ক্যারিবিয়ান স্পিনার। ২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই চার মেরে ম্যাচ শেষ করে দেন রিঙ্কু সিং। এক বলেই জয় নিশ্চিত করে দেয় কেকেআর।

এর আগে অবশ্য ম্যাচে লড়াইয়ের ভিত গড়ে দেন রিঙ্কু সিং নিজেই। ৫১ বলে অপরাজিত ৮৩ রানের দুরন্ত ইনিংসে দলকে চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেন তিনি। এই ইনিংসেই ভেঙে দেন মহেন্দ্র সিং ধোনির ১৫ বছরের পুরোনো রেকর্ড। আইপিএলে প্রথম ইনিংসে ছয় বা তার নিচে নেমে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের নজির এখন রিঙ্কুর দখলে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক এবং চতুর্থ স্থানে শার্দুল ঠাকুর, যিনি ২০২৩ সালে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন।

বিদেশিদের মধ্যে রিঙ্কুর উপরে রয়েছেন শুধু আন্দ্রে রাসেল। ম্যাচ শেষে সুনীল নারিন বলেন, সুপার ওভারের মতো পরিস্থিতিতে খুব বেশি বিকল্প থাকে না। চাপের মধ্যেই সেরাটা দিতে হয়। পুরানকে আউট করা নিয়ে আলাদা কোনও পরিকল্পনা ছিল না বলেও জানান তিনি।

রিঙ্কুর ব্যাট আর নারিনের বল, এই জোড়া পারফরম্যান্সেই লখনউয়ে অবিশ্বাস্য জয় তুলে নিল কেকেআর। এখন প্লে-অফের লড়াইয়ে এই জয় যে বড় প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed