ধর্মেন্দ্রর ইস্তফায় কান ধরে উঠবস সোনাক্ষীর, মুখ খুললেন বিজয় – প্রিয়াঙ্কা

0



নিট প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে এসেছে হাজার হাজার পড়ুয়া।আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।অবশেষে টানা একমাস আন্দোলনের পর শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।সিজেপি দলের সঙ্গে তৃতীয় দফার বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগেই নিজের  এক্স অ্যাকাউন্ট থেকে পদত্যাগের কথা ঘোষণা করেন ধর্মেন্দ্র প্রধান। তাঁর ইস্তফা দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে নামে প্রতিক্রিয়ার ঢল।সেখানে যোগ বলিউডের একাধিক তারকারাও।আন্দোলনকারী পড়ুয়াদের সাফল্যকে কুর্নিশ জানিয়ে একের পর এক পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, সোনাক্ষী সিনহা, বিজয় বর্মা সহ একাধিক তারকা।



শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো মাধ্যমে নিজের বার্তা তুলে ধরেন সোনাক্ষী সিনহা।তবে ভিডিয়ো মূল বার্তা ছিল জেন-জি নিয়েই। ভিডিয়োর শুরুতেই উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, “তোমরা জানো না, আজ তোমরা কী করে দেখিয়েছ! আমি একজন শিল্পী, কিন্তু জেন জি-ই আসল শিল্প।”এরপর নিজের পুরনো চিন্তাভাবনার কথা স্বীকার করে অভিনেত্রী বলেন, “আমি জেন জি-কে খুবই হালকাভাবে নিতাম। ভাবতাম, চার ঘণ্টা কাজ করলেই ক্লান্ত হয়ে পড়ে, এদের দিয়ে কিছুই হবে না।” তবে সাম্প্রতিক ঘটনাই তাঁর সেই ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছে বলেও জানান তিনি।


ভিডিয়ো এক পর্যায়ে কানে ধরে ওঠবস করতে দেখা যায় সোনাক্ষীকে। ক্ষমা চেয়ে তিনি বলেন, “আর কখনও এমন ভাবব না। তোমাদের স্যালুট… সত্যিই স্যালুট। এখন তো আমারও জেন জি হতে ইচ্ছে করছে। তোমরা যা করে দেখিয়েছ, তা অবিশ্বাস্য।” ভিডিয়োর ক্যাপশনে তিনি আন্দোলনকারী পড়ুয়াদের ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লেখেন, “আমি তোমাদের সকলের জন্য গর্বিত এবং সকলকে ধন্যবাদ জানাতে চাই।মিলেনিয়াল বোধহয় বুড়িয়ে গেছে। ২৫ জুলাই, ২০২৬ কী অসাধারণ একটা দিন!” প্রসঙ্গত,ছাত্র আন্দোলনের শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন সোনাক্ষী সিনহা। সোনম ওয়াংচুকের অনশন এবং ছাত্রদের আন্দোলনের সমর্থনেও একাধিক পোস্ট করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।



অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর শেয়ার করেন। তিনি কোনও দীর্ঘ মন্তব্য না করে শুধুমাত্র কয়েকটি ইমোজির মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান।অভিনেতা বিজয় বর্মা নিজের ইনস্টাগ্রামে ধর্মেন্দ্র প্রধানের একটি ছবি পোস্ট করে জনপ্রিয় হিন্দি গান ‘চান্না মেরেয়া’ গানের লাইন উদ্ধৃত করেন। তিনি লেখেন, “আচ্ছা, চলতা হু…. দুয়াও ম্যা ইয়াদ রাখনা।”

এদিকে, ইস্তফার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায়একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করেন ধর্মেন্দ্র প্রধান।বিবৃতির শেষাংশে তিনি লেখেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। তাঁর দিকনির্দেশনা, আস্থা এবং অবিচল সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed