হাড্ডাহাড্ডি লড়াইয়ে ‘আউট’ হল পরিণীতা! বেঙ্গল টপার কোন ধারাবাহিক ?

0



প্রতি সপ্তাহেই টিআরপির লড়াইয়ে জমে ওঠে ধারাবাহিকগুলির প্রতিযোগিতা।দর্শকের মন জয় করতে কোনও সিরিয়ালই নিজের জমি ছাড়তে নারাজ।কে থাকবে শীর্ষে,কে নামবে তালিকায় তা নিয়ে থাকে চরম উত্তেজনা।তবে গত দুই সপ্তাহ ধরে ধারাবাহিকগুলির সময়ের বদল হওয়ায় প্রায় প্রতিটি মেগার ঝুলি থেকেই কমেছে অনেক নম্বর।তাই কেউ এগিয়ে গিয়েছে ,আবার কেউ পিছিয়ে পড়েছে অপ্রত্যাশিতভাবে।প্রায় সব ধারাবাহিকের নম্বর কমে যাওয়ায় জমে উঠেছে নতুন সমীকরণ।তবে চলতি সপ্তাহে কোন মেগা সর্বোচ্চ স্থান পেয়েছে জানেন?চলতি সপ্তাহের টিআরপির দৌড়ে বাজিমাত করেছে জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’।৫.৬ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করেছে এই ধারাবাহিক।ধারাবাহিকে ,’গোরা ও দিতি’-র রসায়ন দর্শকের মন জয় করেছে তা বলার অপেক্ষা রাখে না।

দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’। জি বাংলার এই ধারাবাহিক ঝুলিতে ৫.৪ নম্বর পেয়েছে।তবে এইবার একটুর জন্য পিছিয়ে পড়ল ‘পারুল ও রায়ান’এর বসু পরিবার। তৃতীয় স্থান দখল করেছে স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’। তটিনী ও পরশুরামের এই ধারাবাহিক পেয়েছে ৫.৩ নম্বর।একের পর এক চমক দিয়ে দর্শকের মনে পাকাপাকিভাবেই জায়গা করেছে এই ধারাবাহিক।

চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ‘জোয়ার ভাঁটা’। ৫.১ নম্বর নিজের ঝুলিতে ভরেছে এই ধারাবাহিক।গল্পটি শুরু হয়েছিল উজি ও নিশা নামের দুই বোনকে দিয়ে।যারা তাঁদের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে ব্যানার্জী পরিবারের বিরুদ্ধে লড়তে চায়।তবে তাঁর মাঝেই দ্বন্দ্ব তৈরি হয় দুই বোনের সম্পর্কে।গল্প কোন দিকে এগোচ্ছে তা নিয়ে দর্শকের মনে ইতিমধ্যেই বাড়ছে উত্তেজনা।

একটুর জন্য পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার ‘কুসুম’।এই ধারাবাহিক তাঁর ঝুলিতে ভরেছে ৫.০ নম্বর।একটি দায়িত্বশীল মধ্যবিত্ত পরিবারের মেয়ের জীবন সংগ্রামকে কেন্দ্র করে এই ধারাবাহিকে ধীরে ধীরে দর্শকের মনে জায়গা করে নিয়েছে।ষষ্ঠ স্থানে যুগ্মভাবে রয়েছে স্টার জলসার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’ ও ‘গঙ্গা’।দুই ধারাবাহিকের ঝুলিতে রয়েছে ৪.৮ নম্বর।সপ্তম স্থানে রয়েছে স্টার জলসার ‘ ও মোর দরদিয়া’।এই ধারাবাহিক পেয়েছে ৪.৭ নম্বর। অষ্টম স্থানে রয়েছে ‘লক্ষী ঝাঁপি’, ‘প্রতিজ্ঞা’, ‘সংসারের সংকীর্তন’।স্টার জলসার এই ধারাবাহিক পেয়েছে ৪.৪ নম্বর।

নবম স্থানে রয়েছে জি বাংলার ‘কনে দেখা আলো’।এই ধারাবাহিক ঝুলিতে ভরেছে ৪.৩ নম্বর।দশম স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’।স্টার জলসার এই ধারাবাহিক তার ঝুলিতে ভরেছে ৪.২ নম্বর।তবে ভোটের আবহে পিছিয়ে পড়েছে অনেক মেগা,এখন দেখার পরের সপ্তাহে দর্শকের পছন্দ কোন দিকে মোড় নেয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed