গোপনে বিয়ে? জল্পনায় জল ঢাললেন তেজস্বী প্রকাশ, বললেন ‘এখনই নয়’

0

‘বিগ বস ১৫’ -এ অংশ নেওয়ার পর থেকেই জনপ্রিয়,  অভিনেতা জুটি তেজস্বী প্রকাশ এবং করণ কুন্দ্রা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়েছিল তাঁরা নাকি গোপনেই বিয়ে সেরে ফেলেছেন। এবার সেই জল্পনার মাঝেই মুখ খুললেন তেজস্বী প্রকাশ। এক সাক্ষাৎকারে তেজস্বী স্পষ্ট জানিয়েছেন, প্রেমিক করণ কুন্দ্রা-র সঙ্গে এখনই বিয়ের কোনও পরিকল্পনা নেই।

২০২১ সালে সলমন খান পরিচালিত টেলিভিশন রিয়ালিটি শো ‘বিগ বস ১৫’-এর মঞ্চে প্রথম একসাথে দেখা যায় করণ ও তেজস্বী-কে। সেই থেকেই বন্ধুত্ব, যা ধীরে ধীরে প্রেমে পরিণত হয় এবং জুটি হিসেবে তাঁরা দ্রুতই দর্শকের প্রিয় হয়ে ওঠেন। শো শেষ হওয়ার পরও তাঁরা সম্পর্কে রয়েছেন এবং প্রায়শই একে অপরের পরিবারের সঙ্গে উৎসব উদযাপন করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় তাদের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে দেখা যায় তাদের।

বর্তমানে তাঁরা একসঙ্গে কাজ করছেন ‘লাফ্টার শেফস’-এ। এছাড়াও ‘স্প্লিটসভিলা ১৬’-এও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে সঞ্চালকের ভূমিকায়। পেশাগত জীবনে একসঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তেজস্বী জানান, “পেশাগতভাবে একে অপরের সঙ্গে কাজ করতে গিয়ে অবশ্যই অনেক কিছু নতুন করে জানা যায়। করণ আমার সিনিয়র হওয়ায় তার কাছ থেকে শেখার অনেক সুযোগ পাই।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *