উল্টো হয়ে টানা মন্ত্রোচ্চারণ,৮বছরের খুদের কীর্তিতে অবাক নেটদুনিয়া

0



নতুন প্রজন্মের শিশু মানেই মোবাইল কিংবা কার্টুনেই মত্ত।তবে সবকিছুতেই যেমন ব্যতিক্রম আছে,এইক্ষেত্রেও তা আবশ্যক।কর্ণাটকের ছোট এক খুদের অসাধারণ কৃতিত্বই এবার অবাক করেছে সকলকে।মাত্র ৮ বছর বয়সেই নজির গড়েছেন ওম.এন। কোন বিষয়ে নজির গড়লেন এই খুদে?শীর্ষাসনের মতো কঠিন যোগাসনে উল্টো হয়ে থেকে টানা ‘শিব তান্ডব স্তোত্র’ আবৃত্তি করে আন্তৰ্জাতিক স্তরে বিশ্বরেকর্ড গড়েছে এই শিশু।

কর্ণাটকের সিরসির-এর বাসিন্দা ওম.এন-এর এই কৃতিত্ব ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস’-এ। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে,২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ওম ৩ মিনিট ৪৭ সেকেন্ড ধরে কোনও সাহায্য ছাড়াই শীর্ষাসন অবস্থায় থেকে সম্পূর্ণ  ‘শিব তান্ডব স্তোত্র’ পাঠ করে এই রেকর্ড গড়ে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ওমের বয়স তখন মাত্র ৮ বছর। এত কম বয়সে তার আত্মবিশ্বাস ও একাগ্রতা দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওমের পারফরম্যান্সের ভিডিয়ো। অনেকেই তার মনোযোগ ও প্রতিভার প্রশংসা করেছেন। কেউ বলেছেন, এত কম বয়সে এমন কঠিন কৃতিত্ব সত্যিই অনুপ্রেরণাদায়ক। আবার অনেকের মতে, এটি ভারতীয় সংস্কৃতি ও যোগচর্চার এক সুন্দর উদাহরণ।যে বয়সে বেশিরভাগ শিশু খেলাধুলো আর নিজেদের শখ নিয়েই ব্যস্ত থাকে, সেই বয়সেই ওম এন. আন্তর্জাতিক রেকর্ড গড়ে সকলকে চমকে দিয়েছে। তার এই সাফল্য এখন বহু শিশুর কাছেই অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *