২৯১ আসনে তৃণমূলের প্রার্থী তালিকা, কতজন চেনা মুখ বাদ? দেখে নিন পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিল। পরম্পরা মেনে কালীঘাটের বাসভবনের ‘পয়া’ ঘর থেকেই ২৯১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিঙের তিনটি আসন জোটসঙ্গী অনীত থাপার দলকে ছেড়ে দিয়েছে তৃণমূল। প্রার্থী তালিকা ঘোষণার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস আছে আমরা জিতব। কারণ আমরা সারা বছর মানুষের পাশে থাকি। ওরা শুধু ভোটের সময় আসে’। একই সঙ্গে বিজেপিকে কটাক্ষ করে তিনি অভিযোগ করেন, বাইরে থেকে লোক এনে অশান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ বারের তালিকায় একাধিক নতুন ও চমকপ্রদ নাম উঠে এসেছে। এশিয়ান গেমসে সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে রাজগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে। বেলেঘাটা কেন্দ্র থেকে প্রথমবারের জন্য প্রার্থী হয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। চাঁচল থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে।

একই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী বদল করেছে তৃণমূল।কামারহাটি থেকে মদন মিত্রকে সরিয়ে এ বার বরাহনগরে প্রার্থী করা হয়েছে। মানিকতলায় শশী পাঁজা, হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক এবং রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করা হয়েছে। তালিকায় জায়গা পেয়েছেন একাধিক রাজনৈতিক ও সামাজিক পরিচিত মুখ। আমডাঙা থেকে পীরজাদা কাশেম সিদ্দিকি এবং উত্তরপাড়া থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে পবিত্র করকে। এছাড়াও মন্ত্রী বেচারাম মান্না ও তাঁর স্ত্রী করবী মান্নাকেও প্রার্থী করা হয়েছে। তবে কয়েকটি ক্ষেত্রে চমকও রয়েছে। রাজগঞ্জের তিনবারের বিধায়ক খগেশ্বর রায় টিকিট পাননি। বড়ঞায় জীবনকৃষ্ণ সাহাকেও প্রার্থী করা হয়নি। কানাই মণ্ডল-সহ কয়েকজন পুরনো মুখ বাদ পড়েছেন।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, এ বার প্রার্থী তালিকায় ৫২ জন মহিলা ও ৪৭ জন সংখ্যালঘু প্রতিনিধি রয়েছেন। তপশিলি জাতি ও উপজাতি মিলিয়ে মোট ৯৫ জন প্রার্থীকে সুযোগ দেওয়া হয়েছে, যা সামাজিক ভারসাম্যের দিক থেকে গুরুত্বপূর্ণ বলে দাবি দলের। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘বাংলার অস্তিত্বের লড়াই এটি। মানুষের শক্তিই আমাদের সবচেয়ে বড় ভরসা।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন, ২৯৪টি আসনের মধ্যে ২২৬টির বেশি আসনে জয় পাবে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে, প্রার্থী তালিকায় অভিজ্ঞতা ও নতুন মুখের মিশ্রণে ভোটের ময়দানে শক্তিশালী বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস।
দেখে নিন তৃণমূলের কে কোথায় প্রার্থী
কোচবিহার (৯)
১. মেখলিগঞ্জ পরেশচন্দ্র অধিকারী
২. মাথাভাঙা সাবলু বর্মন
৩. কোচবিহার উত্তর পার্থপ্রতিম রায়
৪. কোচবিহার দক্ষিণ অভিজিৎ দে ভৌমিক
৫. শীতলকুচি হরিহর দাস
৬. সিতাই সঙ্গীতা রায় বসুনিয়া
৭. দিনহাটা উদয়ন গুহ
৮. নাটাবাড়ি শৈলেন বর্মা
৯. তুফানগঞ্জ শিবশংকর পাল
আলিপুরদুয়ার
১০. কুমারগ্রাম রাজীব টিগ্গা
১১. কালচিনি বীরেন্দ্র বেরা
১২. আলিপুরদুয়ার সুমন কাঞ্জিলাল
১৩. ফালাকাটা সুভাষচন্দ্র রায়
১৪. মাদারিহাট জয়প্রকাশ টোপ্পো
জলপাইগুড়ি
১৫. ধুপগুড়ি ডঃ নির্মলচন্দ্র রায়
১৬. ময়নাগুড়ি রামমোহন রায়
১৭. জলপাইগুড়ি কৃষ্ণ দাস
১৮. রাজগঞ্জ স্বপ্না বর্মন
১৯. ডাবগ্রাম-ফুলবাড়ি রঞ্জন শীল শর্মা
২০. মাল বুলুচিক বরাইক
২১. নাগরাকাটা সঞ্জয় কুজুর
দার্জিলিং
২২. মাটিগাড়া-নকশালবাড়ি শংকর মালাকার
২৩. শিলিগুড়ি গৌতম দেব
২৪. ফাঁসিদেওয়া রিনা টোপ্পো এক্কা
উত্তর দিনাজপুর
২৫. চোপড়া হামিদুল রহমান
২৬. ইসলামপুর কানাইয়ালাল আগরওয়াল
২৭. গোয়ালপোখর গোলাম রব্বানি
২৮. চাকুলিয়া মিনহাজুল আরফিন আজাদ
২৯. করণদিঘি গৌতম পাল
৩০. হেমতাবাদ সত্যজিৎ বর্মন
৩১. কালিয়াগঞ্জ নিতাই বৈশ্য
৩২. রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণী
৩৩. ইটাহার মোশারফ হোসেন
দক্ষিণ দিনাজপুর
৩৪. কুশমণ্ডি রেখা রায়
৩৫. কুমারগঞ্জ তোরফ হোসেন মণ্ডল
৩৬. বালুরঘাট অর্পিতা ঘোষ
৩৭. তপন চিন্তামণি বীহা
৩৮. গঙ্গারামপুর গৌতম দাস
৩৯. হরিরামপুর বিপ্লব মিত্র
মালদহ
৪০. হবিবপুর অমল কিসকু
৪১. গাজোল প্রসেনজিৎ দাস
৪২. চাঁচল প্রসূন বন্দ্যোপাধ্যায়
৪৩. হরিশচন্দ্রপুর মহম্মদ মতেবুর রহমান
৪৪. মালতিপুর আবদুর রহিম বক্সি
৪৫. রতুয়া সমর মুখোপাধ্যায়
৪৬. মানিকচক কবিতা মণ্ডল
৪৭. মালদহ দীপিকা বর্মন ঘোষ
৪৮. ইংলিশ বাজার আশিস কুণ্ডু
৪৯. মোথাবাড়ি মহম্মদ নজরুল ইসলাম
৫০. সুজাপুর সাবিনা ইয়াসমিন
৫১. বৈষ্ণবনগর চন্দনা সরকার
মুর্শিদাবাদ
৫২. ফরাক্কা আমিরুল ইসলাম
৫৩. সামশেরগঞ্জ নুর আলম
৫৪. সুতি ইমানী বিশ্বাস
৫৫. জঙ্গিপুর জাকির হোসেন
৫৬. রঘুনাথগঞ্জ আখরুজ্জামান
৫৭. সাগরদিঘি বায়রন বিশ্বাস
৫৮. লালগোলা আব্দুর আজিজ
৫৯. ভগবানগোলা রেয়াত হোসেন
৬০. রানিনগর সৌমিক হোসেন
৬১. মুর্শিদাবাদ শাওনী সিংহ রায়
৬২. নবগ্রাম প্রণবচন্দ্র দাস
৬৩. খড়গ্রাম আশিস মার্জিত
৬৪. বড়ঞা প্রতিমা রজক
৬৫. কান্দি অপূর্ব সরকার
৬৬. ভরতপুর মুস্তাফিজুর রহমান
৬৭. রেজিনগর আতাউর রহমান
৬৮. বেলডাঙা রবিউল আলম চৌধুরী
৬৯. বহরমপুর নাড়ুগোপাল মুখোপাধ্যায়
৭০. হরিহরপাড়া নিয়ামত শেখ
৭১. নওদা শাহিনা মমতাজ বেগম
৭২. ডোমকল হুমায়ুন কবীর
৭৩. জলঙ্গি বাবর আলি
নদিয়া
৭৪. করিমপুর সোহম চক্রবর্তী
৭৫. তেহট্ট দিলীপ পোদ্দার
৭৬. পলাশিপাড়া রুকবানুর রহমান
৭৭. কালীগঞ্জ আলিফা আহমেদ
৭৮. নাকাশিপাড়া কল্লোল খাঁ
৭৯. চাপড়া জিবের শেখ
৮০. কৃষ্ণনগর উত্তর অভিনব ভট্টাচার্য
৮১. নবদ্বীপ পুণ্ডরীকাক্ষ সাহা
৮২. কৃষ্ণনগর দক্ষিণ উজ্জ্বল বিশ্বাস
৮৩. শান্তিপুর ব্রজকিশোর গোস্বামী
৮৪. রানাঘাট উত্তর-পশ্চিম তাপস ঘোষ
৮৫. কৃষ্ণগঞ্জ সমীরকুমার পোদ্দার
৮৬. রানাঘাট উত্তর-পূর্ব বর্ণালী দে রায়
৮৭. রানাঘাট দক্ষিণ ডঃ সৌগত কুমার বর্মন
৮৮. চাকদহ শুভঙ্কর সিংহ
৮৯. কল্যাণী ডঃ অতীন্দ্রনাথ মণ্ডল
৯০. হরিণঘাটা রাজীব বিশ্বাস
উত্তর ২৪ পরগনা
৯১. বাগদা মধুপর্ণা ঠাকুর
৯২. বনগাঁ উত্তর বিশ্বজিৎ দাস
৯৩. বনগাঁ দক্ষিণ ঋতুপর্ণা আঢ্য
৯৪. গাইঘাটা নরোত্তম বিশ্বাস
৯৫. স্বরূপনগর বীণা মণ্ডল
৯৬. বাদুড়িয়া বোরহানুল মোকাদ্দিম
৯৭. হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক
৯৮. অশোকনগর নারায়ণ গোস্বামী
৯৯. আমডাঙা কাশেম সিদ্দিকি
১০০. বীজপুর সুবোধ অধিকারী
১০১. নৈহাটি সনৎ দে
১০২. ভাটপাড়া অমিত গুপ্ত
১০৩. জগদ্দল সোমনাথ শ্যাম
১০৪. নোয়াপাড়া তৃণাঙ্কুর ভট্টাচার্য
১০৫. বারাকপুর রাজ চক্রবর্তী
১০৬. খড়দহ দেবদীপ পুরোহিত
১০৭. দমদম উত্তর চন্দ্রিমা ভট্টাচার্য
১০৮. পানিহাটি তীর্থঙ্কর ঘোষ
১০৯. কামারহাটি মদন মিত্র
১১০. বরানগর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
১১১. দমদম ব্রাত্য বসু
১১২. রাজারহাট-নিউটাউন তাপস চট্টোপাধ্যায়
১১৩. বিধাননগর সুজিত বসু
১১৪. রাজারহাট-গোপালপুর অদিতি মুন্সি
১১৫. মধ্যমগ্রাম রথীন ঘোষ
১১৬. বারাসত সব্যসাচী দত্ত
১১৭. দেগঙ্গা আনিসুর রহমান
১১৮. হাড়োয়া আবদুল মতিন
১১৯. মিনাখাঁ ঊষারানি মণ্ডল
১২০. সন্দেশখালি ঝর্ণা সর্দার
১২১. বসিরহাট দক্ষিণ সুরজিৎ মিত্র
১২২. বসিরহাট উত্তর মহম্মদ তৌসিফ রহমান
১২৩. হিঙ্গলগঞ্জ আনন্দ সরকার
দক্ষিণ ২৪ পরগনা
১২৪. গোসাবা সুব্রত মণ্ডল
১২৫. বাসন্তী নীলিমা বিশাল মিস্ত্রি
১২৬. কুলতলি গণেশচন্দ্র মণ্ডল
১২৭. পাথরপ্রতিমা সমীর কুমার জানা
১২৮. কাকদ্বীপ মন্টুরাম পাখিরা
১২৯. সাগর বঙ্কিমচন্দ্র হাজরা
১৩০. কুলপি বর্ণালী ধাড়া
১৩১. রায়দিঘি তাপস মণ্ডল
১৩২. মন্দিরবাজার জয়দেব হালদার
১৩৩. জয়নগর বিশ্বনাথ দাস
১৩৪. বারুইপুর পূর্ব বিভাস সর্দার
১৩৫. ক্যানিং পশ্চিম পরেশরাম দাস
১৩৬. ক্যানিং পূর্ব মহম্মদ বাহারুল ইসলাম
১৩৭. বারুইপুর পশ্চিম বিমান বন্দ্যোপাধ্যায়
১৩৮. মগরাহাট পূর্ব শর্মিষ্ঠা পুরকায়েত
১৩৯. মগরাহাট পশ্চিম শামিম আহমেদ
১৪০. ডায়মন্ড হারবার পান্নালাল হালদার
১৪১. ফলতা জাহাঙ্গির খান
১৪২. সাতগাছিয়া সোমাশ্রী বেতাল
১৪৩. বিষ্ণুপুর দিলীপ মণ্ডল
১৪৪. সোনারপুর দক্ষিণ লাভলী মৈত্র
১৪৫. ভাঙড় শওকত মোল্লা
১৪৬. কসবা জাভেদ আহমেদ খান
১৪৭. যাদবপুর দেবব্রত মজুমদার
১৪৮. সোনারপুর উত্তর ফিরদৌসি বেগম
১৪৯. টালিগঞ্জ অরূপ বিশ্বাস
১৫০. বেহালা পূর্ব শুভাশিস চক্রবর্তী
১৫১. বেহালা পশ্চিম রত্না চট্টোপাধ্যায়
১৫২. মহেশতলা শুভাশিস দাস
১৫৩. বজবজ অশোক দেব
১৫৪. মেটিয়াবুরুজ আবদুল খালেক মোল্লা
কলকাতা
১৫৫. কলকাতা বন্দর ফিরহাদ হাকিম
১৫৬. ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়
১৫৭. রাসবিহারী দেবাশিস কুমার
১৫৮. বালিগঞ্জ শোভনদেব চট্টোপাধ্যায়
১৫৯. চৌরঙ্গি নয়না বন্দ্যোপাধ্যায়
১৬০. এন্টালি সন্দীপন সাহা
১৬১. বেলেঘাটা কুণাল ঘোষ
১৬২. জোড়াসাঁকো বিজয় উপাধ্যায়
১৬৩. শ্যামপুকুর শশী পাঁজা
১৬৪. মানিকতলা শ্রেয়া পাণ্ডে
১৬৫. কাশীপুর-বেলগাছিয়া অতীন ঘোষ
হাওড়া
১৬৬. বালি কৈলাস মিশ্র
১৬৭. হাওড়া উত্তর গৌতম চৌধুরী
১৬৮. হাওড়া মধ্য অরূপ রায়
১৬৯. শিবপুর রানা চট্টোপাধ্যায়
১৭০. হাওড়া দক্ষিণ নন্দিতা চৌধুরী
১৭১. সাঁকরাইল প্রিয়া পাল
১৭২. পাঁচলা গুলশন মল্লিক
১৭৩. উলুবেড়িয়া পূর্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
১৭৪. উলুবেড়িয়া উত্তর বিমলকুমার দাস
১৭৫. উলুবেড়িয়া দক্ষিণ পুলক রায়
১৭৬. শ্যামপুর নদেবাসী জানা
১৭৭. বাগনান অরুণাভ সেন
১৭৮. আমতা সুকান্ত পাল
১৭৯. উদয়নারায়ণপুর সমীর কুমার পাঁজা
১৮০. জগৎবল্লভপুর সুবীর চট্টোপাধ্যায়
১৮১. ডোমজুড় তাপস মাইতি
হুগলি
১৮২. উত্তরপাড়া শীর্ষন্ন বন্দ্যোপাধ্যায়
১৮৩. শ্রীরামপুর তন্ময় ঘোষ
১৮৪. চাঁপদানি অরিন্দম গুঁই
১৮৫. সিঙ্গুর বেচারাম মান্না
১৮৬. চন্দননগর ইন্দ্রনীল সেন
১৮৭. চুঁচুড়া দেবাংশু ভট্টাচার্য
১৮৮. বলাগড় রঞ্জন ধারা
১৮৯. পাণ্ডুয়া সমীর চক্রবর্তী
১৯০. সপ্তগ্রাম বিদেশ বোস
১৯১. চণ্ডীতলা স্বাতী খন্দকার
১৯২. জাঙ্গিপাড়া স্নেহাশিস চক্রবর্তী
১৯৩. হরিপাল করবী মান্না
১৯৪. ধনেখালি অসীমা পাত্র
১৯৫. তারকেশ্বর রমেন্দু সিংহরায়
১৯৬. পুরশুড়া পার্থ হাজারি
১৯৭. আরামবাগ মিতা বাগ
১৯৮. গোঘাট ডঃ নির্মল মাজি
১৯৯. খানাকুল পলাশ রায়
পূর্ব মেদিনীপুর
২০০. তমলুক দীপেন্দ্র নারায়ণ রায়
২০১. পাঁশকুড়া পূর্ব অসীমকুমার মাজি
২০২. পাঁশকুড়া পশ্চিম সিরাজ খান
২০৩. ময়না চন্দন মণ্ডল
২০৪. নন্দকুমার সুকুমার দে
২০৫. মহিষাদল তিলক চক্রবর্তী
২০৬. হলদিয়া তাপসী মণ্ডল
২০৭. নন্দীগ্রাম পবিত্র কর
২০৮. চণ্ডীপুর উত্তর বারিক
২০৯. পটাশপুর পীযূষকান্তি পাণ্ডা
২১০. কাঁথি উত্তর দেবাশিস ভুঁইয়া
২১১. ভগবানপুর মানব বড়ুয়া
২১২. খেজুরি রবীনচন্দ্র মণ্ডল
২১৩. কাঁথি দক্ষিণ তরুণ জানা
২১৪. রামনগর অখিল গিরি
২১৫. এগরা তরুণ মাইতি
পশ্চিম মেদিনীপুর
২১৬. দাঁতন মাণিক মাইতি
২১৭. কেশিয়াড়ি রামজীবন মান্ডি
২১৮. খড়গপুর সদর প্রদীপ সরকার
২১৯. নারায়ণগড় প্রতিভা রাণী মাইতি
২২০. সবং মানস ভুঁইয়া
২২১. পিংলা অজিত মাইতি
২২২. খড়গপুর (গ্রামীণ) দীপেন রায়
২২৩. ডেবরা রাজীব বন্দ্যোপাধ্যায়
২২৪. দাসপুর আশিস হুদাইত
২২৫. ঘাটাল শ্যামলী সর্দার
২২৬. চন্দ্রকোনা সূর্যকান্ত দলুই
২২৭. গড়বেতা উত্তরা সিংহ হাজরা
২২৮. শালবনি শ্রীকান্ত মাহাতো
২২৯. কেশপুর শিউলি সাহা
২৩০. মেদিনীপুর সুজয় হাজরা
ঝাড়গ্রাম
২৩১. নয়াগ্রাম দুলাল মুর্মু
২৩২. গোপীবল্লভপুর অজিত মাহাতো
২৩৩. ঝাড়গ্রাম মঙ্গল সোরেন
২৩৪. বিনপুর বীরবাহা হাঁসদা
পুরুলিয়া
২৩৫. বান্দোয়ান রাজীবলোচন সোরেন
২৩৬. বলরামপুর শান্তিরাম মাহাতো
২৩৭. বাঘমুণ্ডি সুশান্ত মাহাতো
২৩৮. জয়পুর অর্জুন মাহাতো
২৩৯. পুরুলিয়া সুজয় বন্দ্যোপাধ্যায়
২৪০. মানবাজার সন্ধ্যারানি টুডু
২৪১. কাশীপুর সৌমেন বেলথরিয়া
২৪২. পাড়া মাণিক বাউরি
২৪৩. রঘুনাথপুর হাজারি বাউরি
বাঁকুড়া (১২)
২৪৪. শালতোড়া উত্তম বাউড়ি
২৪৫. ছাতনা স্বপনকুমার মণ্ডল
২৪৬. রানিবাঁধ ডঃ তনুশ্রী হাঁসদা
২৪৭. রাইপুর ঠাকুুরমণি সোরেন
২৪৮. তালডাংরা ফাল্গুনী সিংহবাবু
২৪৯. বাঁকুড়া ডঃ অরূপ মণ্ডল
২৫০. বড়জোড়া গৌতম মিশ্র
২৫১. ওন্দা সুব্রত দত্ত
২৫২. বিষ্ণুপুর তন্ময় ঘোষ
২৫৩. কোতুলপুর হরকালী প্রতিহার
২৫৪. ইন্দাস শ্যামলী রায় বাগদি
২৫৫. সোনামুখী ডঃ কল্লোল সাহা
পূর্ব বর্ধমান
২৫৬. খণ্ডঘোষ নবীনচন্দ্র বাগ
২৫৭. বর্ধমান দক্ষিণ খোকন দাস
২৫৮. রায়না মন্দিরা দলুই
২৫৯. জামালপুর ভূতনাথ মল্লিক
২৬০. মন্তেশ্বর সিদ্দিকুল্লা চৌধুরী
২৬১. কালনা দেবপ্রসাদ বাগ
২৬২. মেমারি রাসবিহারী হালদার
২৬৩. বর্ধমান উত্তর নিশীথকুমার মালিক
২৬৪. ভাতার শান্তনু কোনার
২৬৫. পূর্বস্থলী দক্ষিণ স্বপন দেবনাথ
২৬৬. পূর্বস্থলী উত্তর বসুন্ধরা গোস্বামী
২৬৭. কাটোয়া রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
২৬৮. কেতুগ্রাম শেখ শাহনওয়াজ
২৬৯. মঙ্গলকোট অপূর্ব চৌধুরী
২৭০. আউশগ্রাম শ্যামাপ্রসন্ন লোহার
২৭১. গলসি অলোককুমার মাঝি
পশ্চিম বর্ধমান
২৭২. পাণ্ডবেশ্বর নরেন্দ্রনাথ চক্রবর্তী
২৭৩. দুর্গাপুর পূর্ব প্রদীপ মজুমদার
২৭৪. দুর্গাপুর পশ্চিম কবি দত্ত
২৭৫. রানিগঞ্জ কালোবরণ মণ্ডল
২৭৬. জামুড়িয়া হরেরাম সিং
২৭৭. আসানসোল দক্ষিণ তাপস বন্দ্যোপাধ্যায়
২৭৮. আসানসোল উত্তর মলয় ঘটক
২৭৯. কুলটি অভিজিৎ ঘটক
২৮০. বারাবনি বিধান উপাধ্যায়
বীরভূম
২৮১. দুবরাজপুর চন্দ্রনরেশ বাউড়ি
২৮২. সিউড়ি উজ্জ্বল চট্টোপাধ্যায়
২৮৩. বোলপুর চন্দ্রনাথ সিনহা
২৮৪. নানুর বিধানচন্দ্র মাঝি
২৮৫. লাভপুর অভিজিৎ সিনহা রানা
২৮৬. সাঁইথিয়া নীলাবতী সাহা
২৮৭. ময়ূরেশ্বর অভিজিৎ রায়
২৮৮. রামপুরহাট ড. আশিস বন্দ্য়োপাধ্যায়
২৮৯. হাসন কাজল শেখ
২৯০. নলহাটি রাজেন্দ্র প্রসাদ সিং
২৯১. মুরারই মোসারফ হোসেন
