অস্কারের পোস্টে ‘ওম শান্তি ওম’-এর সেই বিখ্যাত সংলাপ, নস্টালজিয়ায় ডুবলেন শাহরুখ খান

0

দীর্ঘ ১৭ বছর আগে মুক্তি পাওয়া, বলিউডের অন্যতম ব্লকবাস্টার ছবি ‘ওম শান্তি ওম’। বহু বছর পেরিয়ে গেলেও এখনো সেই সিনেমার সংলাপ সমান জনপ্রিয় অনুরাগীদের কাছে। সম্প্রতি আন্তর্জাতিক মঞ্চে নতুন করে চর্চায় এলো সিনেমায় শাহরুখের সেই বিখ্যাত সংলাপ, “ইতনি শিদ্দত সে ম্যায়নে তুঝে পানে কি কোশিশ কি হ্যায়, কি হর জরে নে মুঝে তুঝসে মিলানে কি সাজিশ কি হ্যায়…”

শুক্রবার রাতে ‘দ্যা অ্যাকাডেমি’-র সোশ্যাল মিডিয়ায়, সেই জনপ্রিয় মুহূর্ত শেয়ার করতেই আবেগে ভাসলেন শাহরুখ খান। সেই দৃশ্যে ‘ওম’-এর সেই জনপ্রিয় ডায়লগ আবারও মনে করিয়ে দেয়, মন থেকে কিছু চাইলে তা অবশ্যই পাওয়া যায়। অ্যাকাডেমি-র সেই পোস্ট নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শাহরুখ লেখেন, “ধন্যবাদ অ্যাকাডেমিকে, ‘ওম’-এর সেই মুহূর্ত আবার মনে করিয়ে দেওয়ার জন্য। এখন সত্যিই মনে হচ্ছে আমি কিং অব দ্য ওয়ার্ল্ড!”

এই পোস্ট ঘিরে নস্টালজিয়ায় ভাসছেন অনুরাগীরাও। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেছিলেন ফারহা খান। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। একইসঙ্গে এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করেন দীপিকা পাড়ুকোন। মুক্তির এত বছর পরেও ‘ওম শান্তি ওম’ যে দর্শকের মনে এখনও একইভাবে জায়গা করে রেখেছে, অ্যাকাডেমির এই পোস্ট যেন তারই প্রমাণ।

বর্তমানে কাজের দিক থেকেও ব্যস্ত শাহরুখ। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘কিং’ ছবিতে, যেখানে একেবারে অন্য ধরণের চরিত্রে হাজির হতে চলেছেন তিনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *