প্রয়াত রাহুলকে অপমান? নাম না করে জীতুকে নিশানা পায়েলের! পাল্টা ক্ষোভ সুদীপার

0

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর পেরিয়ে গেছে অনেক গুলো দিন। তাঁর মৃত্যুকে ঘিরে টলিপাড়ার অন্দরে যে তরজা শুরু হয়েছিল, তা যেন মিটছেই না। এবার সেই অবহেই আবারও সমালোচনার মুখে জীতু কমল।

গত ৪ এপ্রিল রাহুল অরুণোদয়ের মৃত্যুর বিচার চেয়ে মৌন মিছিলে সামিল হয়েছিলেন আর্টিস্ট ফোরামের সদস্য এবং ফেডারেশনের সদস্যরা। অভিনেতা জীতু কমল, সেই মিছিলে অংশগ্রহন করেননি। ঠিক সেই দিনই তাঁকে নিজের মত করে প্রতীকী প্রতিবাদ করতে দেখা যায়। তিনি নিজেই জানান তাঁর প্রতিবাদের ভাষা ভিন্ন। ওইদিন গাছ তলায় বসে, রাহুল-এর ছবির পাশাপাশি নিজের ছবিতেও মালা দিতে দেখা যায় জীতুকে। অভিনেতার দাবী ছিল, রাহুলের মত পরিনতি তারও হতে পারত। বারবার অভিযোগ জানিয়েও সুরাহা না হাওয়ায় এই প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তিনি।

বেশ কিছু দিন পর শুক্রবার অভিনেত্রী পায়েল দে-র সমাজমাধ্যমে করা একটি পোস্ট ঘিরে আবার নতুন করে বিতর্কের সূত্রপাত ঘটে। নাম না করেই পায়েল অভিযোগ করেন “উনি কি নিজের ছবির সাথে রাহুল দার ছবিটা নিতে ভুলে গেছিলেন?” তিনি আরও বলেন, ছবিটি ওখানেই ফেলে রাখা হয়েছিলো। পরে যীশু সেনগুপ্ত ও  ইন্দ্রাশিষ ছবিটি আর্টিস্ট ফোরামের অফিসে যত্ন করে তুলে রেখেছেন। তবে পায়েলের এইরূপ অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ জীতু, তাঁর বক্তব্য, “আপনি প্রতিবাদী,শিক্ষিতা এবং সম্মানের যোগ্য।আমার প্রতিবাদ যদি আপনাকে কোনও ভাবে ব্যথা দিয়ে থাকে,আমি ব্যক্তিগত ভাবে আপনার কাছে ক্ষমাপ্রার্থী”

অন্যদিকে জীতু-পায়েল এর বিতর্ক ঘিরে ইন্ডাস্ট্রি কার্যত দুই দিকে বিভক্ত। পায়েলের পোস্টেই কমেন্ট করতে দেখা যায় অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে। জীতুর প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, “জীতু নামের ছেলেটিকে যে দিন দেখতে পাবো বুঝিয়ে দেবো আমাদের রাহুলদা কে মালা দেওয়ার যোগ্যতা ওর নেই। ভগবান করুক ওর মুখ টা না দেখতে হয় কোনদিন আমাকে । ছিঃ” মৌসুমীর এই বক্তব্যের প্রতিবাদে আবার পাল্টা সুদীপা চ্যাটার্জি লেখেন, “মৌসুমি- আপনাকে চলুন একটা সুযোগ দিচ্ছি । কবে, কোথায় আপনি আমাদের ভাতৃসম বন্ধু জীতু কামালকে- “একা” সামনাসামনি পেতে চান,বলুন? মিডিয়া সামনে থাকবে। আপনি কি করবেন,আমরাও দেখতে চাই।”

সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ, পাল্টা অভিযোগে জর্জরিত টলিপাড়া।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *