‘সরকার মুক্ত পরিবেশ নিশ্চিত করলে বাংলা ছবি আরও এগিয়ে যাবে’, বিজেপির কাছে কী আর্জি দেবের?

0

বিধানসভার নির্বাচনে বাংলার রাজনীতিতে ঘটেছে বড়সড় পালাবদল।গেরুয়া ঝড়ের দাপটে ঝরে পড়েছে ঘাসফুল।২০৭ টি আসন পেয়ে বাংলার গদিতে বিরাজমান ভারতীয় জনতা পার্টি।নতুন পরিবর্তনকে সমর্থন জানিয়ে ফের চর্চায় তারকা-সাংসদ দেব। পদ্মফুল ফোঁটার পর কী বার্তা দিলেন অভিনেতা দেব?

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলেন,”পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের জন্য জনসমর্থন পাওয়ায় বিজেপিকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আশা করি, এই নতুন সরকার রাজ্যের সার্বিক উন্নয়ন, শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার দিকে গুরুত্ব দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—সাধারণ মানুষের মতামত ও কণ্ঠস্বর যেন যথাযথভাবে শোনা হয় এবং সেই অনুযায়ী কাজ করা হয়। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের আস্থা অর্জন এবং তা ধরে রাখা অত্যন্ত জরুরি, আর সেই দায়িত্ব এখন নতুন সরকারের ওপরই বর্তায়।”

নতুন সরকারের কাছে বাংলা চলচ্চিত্র শিল্প নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন দেব। জনজীবন ও সিনেমা দুই ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকায় তিনি বলেন, “আমি এমন একজন মানুষ, যিনি একদিকে জনজীবনের সঙ্গে যুক্ত, অন্যদিকে চলচ্চিত্র জগতের সঙ্গেও গভীর সম্পর্ক রয়েছে।” সেই জায়গা থেকেই তাঁর অনুরোধ, রাজ্যে যেন “ঐক্য, সহনশীলতা এবং শিল্পী স্বাধীনতার পরিবেশ বজায় রাখা হয়।”গত কয়েক বছরে টলিউডে একাধিক বিতর্ক ও বিভাজনের প্রসঙ্গ তুলে ধরে দেব বলেন, “নানা ধরনের মতবিরোধ, বিভাজন এবং নিষেধাজ্ঞার ঘটনা সামনে এসেছে,” যা শিল্পের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করছে। তাই তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, “আমি চাই, এই পরিস্থিতির পরিবর্তন হোক।বাংলা সিনেমা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ।” তাঁর মতে, এই ইন্ডাস্ট্রির উন্নতির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন পারস্পরিক সম্মান, সহাবস্থান এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা তিনি আশাবাদী হয়ে বলেন, “সরকার যদি একটি সুস্থ ও মুক্ত পরিবেশ নিশ্চিত করে,তাহলে বাংলা ছবির শিল্প আরও দ্রুত এগিয়ে যেতে পারবে।”

অন্যদিকে,ঘাটাল ‘মাস্টার প্ল্যান’-এর কথাও উল্লেখ করেছেন অভিনেতা।তিনি বলেন,”এই প্রকল্প ঘাটাল এলাকার মানুষের বহুদিনের দাবি এবং অত্যন্ত প্রয়োজনীয় প্রকল্প।প্রতি বছর বন্যার কারণে এই অঞ্চলের মানুষকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়।তাই এই প্রকল্পের দ্রুত বাস্তবায়ন শুধু উন্নয়নের প্রশ্ন নয়, এটি মানুষের নিরাপত্তা এবং ভবিষ্যতের সঙ্গেও জড়িত। আমি আশা করি, নতুন সরকার এই বিষয়ে সক্রিয় উদ্যোগ নেবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে।”শেষাংশে তিনি দাবি জানান,রাজনীতি একদিকে থাকলেও মানুষের কল্যাণ ,নিরাপত্তা এবং উন্নয়নই হওয়া উচিত সবচেয়ে বড় লক্ষ্য।তাঁর মতে, ঘাটালের মানুষের একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল।

উল্লেখ্য,২০১১ সালে সিপিএমকে সরিয়ে নিজের সাম্রাজ্য তৈরি করেন তৃণমূল কংগ্রেস।২০১৪ সালে এই দলের হাত ধরেই রাজনীতির ময়দানে পা রাখেন দেব। শুরুতে সফল অভিনেতার জননেতার পথচলা একেবারেই সহজ ছিল না,কিন্তু ধীরে ধীরে একজন পরিণত নেতা হিসেবে রাজনীতির মঞ্চে জায়গা করেছেন ‘খোকা’। ঘাটাল থেকে সাংসদ হিসেবে গত তিনবার জিতেছেন অভিনেতা।তবে এই বছরের নির্বাচনে গেরুয়া ঝড় বইতেই , নতুন সরকারকে ভাল রাখার আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *