ইনস্টাগ্রামে আনফলো,উধাও বিয়ের ছবি!মৌনী-সুরজের দাম্পত্যে কি তবে ভাঙনের সুর ?

0


বলিউডের তারকা দম্পতিদের সম্পর্ক ঘিরে গুঞ্জন নতুন কিছু নয়।তবে পরিচিত প্রবাদ বাক্য হিসেবে ‘যা রটে ,তাঁর কিছু তো ঘটে’। তাছাড়া বর্তমানে সমাজমাধ্যমে সামান্য পরিবর্তনও অনেক সময় অনেক সময় বড় বিতর্কের জন্ম দেয়। এবার সেই জল্পনার কেন্দ্রবিন্দু বিখ্যাত অভিনেত্রী মৌনী  রায় এবং স্বামী সুরজ নাম্বিয়ার ব্যক্তিগত জীবন।ইনস্টাগ্রামে তাঁদের সাম্প্রতিক কার্যকলাপ ঘিরে শুরু হয়েছে বিচ্ছেদের জোর জল্পনা।

সম্প্রতি অনুরাগীদের নজরে আসে,মৌনী রায় এবং স্বামী সুরজ নাম্বিয়ার একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। বিষয়টি প্রথম নজরে আসে অনুরাগীদের, যাঁরা লক্ষ্য করেন দু’জনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আগের মতো সংযোগ আর নেই। এই পরিবর্তন ঘিরেই শুরু হয় জল্পনা।  শুধু তাই নয়,সুরজ ও মৌনী তাঁদের প্রোফাইল থেকে বিয়ের ছবিগুলিও মুছে ফেলেছেন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা আলোচনা। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, তবে কি তাঁদের চার বছরের দাম্পত্য সম্পর্কে সত্যিই ফাটল ধরেছে?

২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় বিয়ে করেছিলেন মৌনী ও সুরজ। প্রায় তিন বছরের প্রেমের পর তাঁদের বিয়ে হয়। তাঁদের প্রথম পরিচয় হয় ২০১৯ সালে, দুবাইয়ে নববর্ষের রাতে। মালয়ালি ও বাঙালি—দুই রীতিতেই সম্পন্ন হয়েছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। সেই সময় তাঁদের বিয়ের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। দীর্ঘদিন ধরেই এই জুটিকে বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি হিসেবে দেখা হত।তবে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় এই পরিবর্তন ঘিরে অনুরাগীদের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত মৌনী বা সুরজ কেউই এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। ফলে পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।নেটিজেনদের একাংশ মনে করছেন, হয়তো সাময়িক কোনও মনোমালিন্যের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আবার অনেকেই আশাবাদী, সম্পর্কের এই জট খুব দ্রুত মিটে যাবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *