‘মানুষ সত্যের চেয়ে খুনকে সহজ ভাবছে’,কেতন হত্যা মামলায় আক্ষেপ হিনা খানের

0



প্রেম, বিশ্বাস আর একসঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন—সবকিছুই ছিল।সামনে ছিল জাঁকজমকপূর্ণ বিয়ে, প্রি-ওয়েডিং শুটের পরিকল্পনা,নতুন জীবনের অপেক্ষা। কিন্তু সেই সম্পর্কই শেষ পর্যন্ত রূপ নিল এক শিউরে ওঠা হত্যাকাণ্ডে।পুনের যুবক কেতন আগরওয়ালের রহস্যময় মৃত্যুকে ঘিরে সামনে আসা তথ্য ইতিমধ্যেই দেশজুড়ে তুমুল আলোড়ন ফেলেছে।এই ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে হিনা খান লেখেন,“এখনকার সময়ে সত্য শুনতে আর সত্য বলা এতটাই কঠিন হয়ে গেছে যে মানুষ কারও প্রাণ পর্যন্ত নিতে প্রস্তুত।সত্য মেনে নেওয়ার চেয়ে যেন একজন মানুষের জীবন কেড়ে নেওয়াই সহজ হয়ে দাঁড়িয়েছে।”এরপর তিনি আরও বলেন,“তুমি চাইলে ওকে বাঁচিয়ে রাখতে পারতে।শুধু একবার সত্যিটা বললেই হতো।নিজের পছন্দের মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করতে পারতে।কিন্তু কেন?কেন এমনটা করলে? ভীষণ আফসোস হচ্ছে।”

প্রসঙ্গত,গত ১৮ জুন মহারাষ্ট্রের লোহাগড় দুর্গে ট্রেকিং করতে গিয়ে খাদে পড়ে পুনে ব্যবসায়ী কেতন আগরওয়ালের মৃত্যু হয়েছে বলেই প্রথমে মনে করছিলেন সকলে।কিন্তু তদন্তে উঠে আসে ভিন্ন চিত্র।অভিযোগ, কেতনের বাগদত্তা সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরী পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।তদন্তকারীদের দাবি,সিয়ার জন্মদিন উদযাপন করতে ওই দিন লোহাগড় দুর্গে গিয়েছিলেন তাঁরা।কেতন তাঁর হবু স্ত্রীর জন্য দিনটিকে বিশেষ করে তুলতে সবরকম আয়োজন করেছিলেন।তবে অভিযোগ,এর আগেও ১৪ জুন তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল।শেষ পর্যন্ত ১৮ জুন তাঁকে খাদে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে পুলিশের তদন্তে উঠে এসছে।

সম্প্রতি,কেতন ও সিয়ার বিয়ের সমস্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিল।এমনকি বালিতে প্রি-ওয়েডিং ফটোশুটের পরিকল্পনাও ছিল তাঁদের।বর্তমানে সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনার তদন্ত এখনও চলছে।উল্লেখ্য,সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করতে পিছুপা হননি হিনা খান।এ বার কেতন আগরওয়ালের মৃত্যু নিয়ে মতপ্রকাশ করলেন তিনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *