দুর্ঘটনার কবলে কম্পাসের ‘বিহান’! কী হয়েছে অভিনেতার?

0


দুর্ঘটনার কবলে  অভিনেতা অর্কপ্রভ রায় । সম্প্রতি অভিনেতা নিজের সমাজমধ্যমে একটি ছবি ভাগ করে নিয়েছেন। যেই ছবিতে অভিনেতাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে। তারপর থেকেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ।

অডিশনের পক্ষ থেকে অভিনেতার শারীরিক অবস্থার কথা জানতে যোগাযোগ করা হয়। অভিনেতা জানান সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন তিনি, তবে এখনই কাজে ফেরার প্রশ্ন উঠছে না কারণ এখন ৩ মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

তবে কী করে ঘটলো এই অঘটন? অর্কপ্রভ জানান বুধবার ঘরে পা পিছলে পড়ে গোড়ালি ঘুরে যায়। তিনি বলেন “আমি ভেবেছিলাম খেলাধুলার ক্ষেত্রে যেমন হয়ে থেকে তেমন কিছু কিন্তু পরে জানতে পারি ভেঙে গিয়েছে।”

পর্দার ‘বিহান’ জানান, শুক্রবার অস্ত্রোপচার করা হয় এবং লোহার পাত বসানো হয়েছে তাঁর পায়ে। তাই বাড়ি ফিরে এলেও এখন তিন মাস কোনও কাজ করতে পারবেন না অভিনেতা।


অর্কপ্রভকে স্টার জলসার ‘কম্পাস’ ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘বিহান’-এর  চরিত্রে দেখা যাচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *