‘নিজেকে সত্যজিৎ রায় ভাবা বন্ধ করুন’, জীতুকে হুঁশিয়ারি সায়নীর, পাল্টা কী বললেন নায়ক?

0


শুক্রবার রাত থেকে বিতর্কে জর্জরিত অভিনেতা জীতু কমল এবং তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। পরস্পরকে কড়া মন্তব্য করতে ছাড়েননি তাঁরা। অনবরত ‘কাদা ছোড়াছুড়ি’ চলছে। এমনকি সায়নীকে মোক্ষম জবাব দিতে তিনবছর পরে প্রাক্তন স্ত্রী নবনীতা দাসকে ঢাল করলেন নায়ক?
২০২২এর ঘটনাকে টেনে আনেন সায়নী। সবকিছুর সূত্রপাত জীতুর একটি সাক্ষাৎকারকে ঘিরে। একটি সাক্ষাৎকারে সায়নীকে কেন্দ্র করে কিছু মন্তব্য ছুড়ে দেন নায়ক। তাতেই বিরক্ত তৃণমূল সাংসদ। পাল্টা ছাড়েননি জীতুকে। তাতেই আলোচনা আরও বেড়েছে। বিরক্ত সায়নী উগরে দেন যে জীতু নিজেও খুব একটা ভাল ব্যবহার করেননি। তিনি নাকি জনপ্রিয়তার খারাপ ব্যবহার করেছেন।
সেখানে সায়নী টেনে আনেন জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের প্রসঙ্গও। ২০২২ সালে পণ্যবাহী গাড়ির সঙ্গে জীতুর গাড়ির যে দুর্ঘটনা ঘটে, তার পরে নাকি সায়নীর থেকেই সাহায্য চেয়েছিলেন তাঁরা। সেই কাহিনিই তুলে ধরেন তিনি। সায়নী লিখেছিলেন, “অনুরোধ রইলো, স্রোতে গা ভাসিয়ে আবোল তাবোল না বলে যেটা আপনার কাজ সেটা করে লাইমলাইটে থাকার চেষ্টা করুন। নাহলে ক্যামেরা দেখেই উল্টোপাল্টা বলতে বলতে হঠাৎ কখন টলিউডের কঙ্গনা রানাওয়াত হয়ে যাবেন ধরতে পারবেন না। যদিও কঙ্গনার অভিনয় দক্ষতা অসাধারণ এবং আপনিও একজন গুণী শিল্পী। কিন্তু বেলা অনেকটা বয়ে গেছে, এবার নিজেকে সত্যজিৎ রায় ভাবাটা বন্ধ করুন।”
পাল্টা দিতে ছাড়েননি জীতুও। তিন বছর পরে নবনীতাকে নিয়ে এসে লাইভ ভিডিয়ো করেন। যদিও নবনীতা কারও সঙ্গে বিবাদে জড়াতে রাজি নন। সায়নীকে উত্তরে জীতু লেখেন, “আপনার করা পোষ্টের আমি প্রত্যুত্তর দিলাম।বুঝলেন।আমি যদি আবোল তাবোল বকে থাকি, তাহলে আপনার মতো ব্যস্ত এমপি, উফ সরি,এখনতো বোধ হয় কাকুর প্রমোটিং ব্যবসাটা চাপে পরে বন্ধ রেখেছেন।তাই আপনি ফ্রি টাইম পাস করছেন।” এই জল এখন কতদূর গড়ায় সেটাই দেখার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *