‘সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা ঈশ্বরের হাতে’,হতাশ হয়ে কেন এমন বললেন সারা ?

0



বলিউডে স্টারকিডদের নিয়ে চর্চা যেন কখনোই থামার নয়। সম্প্রতি , সঈফ আলী কন্যা সারার কর্মজীবন নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে নেটপ্রভাবী ওরি তথা ওরহান অবত্রামণিকে। দীর্ঘদিন ধরেই বক্স অফিসে সাফল্য না পাওয়ার কারণে ট্রোলের শিকার হতে হয়েছে নবাব কন্যাকে। সেইসবের উত্তর দিতেই মুখ খুললেন অভিনেত্রী সারা আলী খান।

সম্প্রতি,এক সাক্ষাৎকারে সারা আলী খান বলেন, “এসব আমার উপর কোনও প্রভাব ফেলে না বললে মিথ্যে বলা হবে। অবশ্যই খারাপ লাগে। কারণ আমি দর্শকের জন্যই কাজ করি। তাঁরা যদি হতাশ হন, সেটা আমার মনেও চাপ ফেলে।” তারকাসন্তান হওয়ার কারণে ছোট থেকেই নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে সারাকে। তার উপর অভিনয় দক্ষতা নিয়েও বারবার ট্রোলের শিকার হয়েছেন তিনি। তবে সময়ের সঙ্গে নিজেকে বদলাতে শিখেছেন বলেই জানান অভিনেত্রী। আগে শুধুমাত্র দর্শকদের খুশি করার কথা ভাবলেও এখন নিজের সন্তুষ্টিকেও সমান গুরুত্ব দেন তিনি।

সারার কথায়, তিনি নিজের কাজ মন দিয়ে করেন এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন।অভিনেত্রী বলেন, “আমি সবসময় দর্শকের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করি। কোনও খামতি রাখতে চাই না। তারপর বাকিটা ঈশ্বরের হাতে।” উল্লেখ্য,রোহিত শেট্টীর জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খতরোঁ কে খিলাড়ী’-র ১৫তম সিজনে অংশ নিতে চলেছেন ওরি। আর সেই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে সারাকে ঘিরে তীব্র কটাক্ষ করেন তিনি।

রোহিত শেট্টীর পরিচালিত ‘সিম্বা’ছবিতে অভিনয় করেছিলেন সারা আলী খান। বক্স অফিসে ছবিটি বড়সড় সাফল্য পেয়েছিল। সেই প্রসঙ্গ টেনেই কটাক্ষের সুরে ওরি বলেন, “আমি আগে কখনও ‘খতরোঁ কে খিলাড়ী’ দেখিনি ঠিকই, তবে রোহিত শেট্টীর সম্পর্কে তো সবাই জানে। উনি যেটা করেন, সেটাই বড় হিট হয়ে যায়। এমনকি সারা আলী খানের কেরিয়ারের অন্যতম বড় সফল ছবিও ওঁরই পরিচালনা করা। তাই আমিও ভীষণ উত্তেজিত, কারণ রোহিত যদি সারার জন্য ম্যাজিক তৈরি করতে পারেন, তা হলে আমার ক্ষেত্রেও নিশ্চয়ই কিছু ভালোই হবে।” তবে এই বিষয় নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *