‘জনতাই জনার্দন’,বেহালায় ভোট দিতে গিয়ে কোন ইঙ্গিত দিলেন অভিনেত্রী শ্রাবন্তী ?
বাংলার বিধানসভার নির্বাচনের আবহে বুধবার সকাল থেকেই উৎসবের মেজাজে জমে ওঠে ভোটগ্রহণ পর্ব।শুধু তাই নয়,টানটান উত্তেজনা ও মুখে হাসি নিয়ে ভোট দিতে দেখা যাচ্ছে টলিপাড়ার বহু সেলেবকে।অভিনেতা রাজ চক্রবর্তী শুভশ্রীর সঙ্গে,কোয়েল মল্লিক মা-বাবার সঙ্গে,দেব,রচনা সকলে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।বাদ পড়েননি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও।দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্র বেহালা পশ্চিমের পর্ণশ্রী বিদ্যামন্দির বুথে ভোট দিতে দেখা যায় অভিনেত্রীকে।
সাদা-মাঠা সাজে বুথে এসে লাইনে দাঁড়িয়ে নিজের পালা অনুযায়ী ভোট দিতে দেখা যায় অভিনেত্রীকে।ভোট দেওয়ার পর শ্রাবন্তী জানান, নিজের পাড়ায় পরিবারের সঙ্গে এসে ভোট দিতে পেরে তাঁর খুব ভাল লাগছে। বাবা, মা এবং দিদিকে সঙ্গে নিয়েই তিনি এদিন গণতান্ত্রিক উৎসবে সামিল হন।পাশাপাশি রাজ্যের নির্বাচনী ফল নিয়ে অভিনেত্রী বলেন,”আমি মানুষের উপর ছেড়ে দিয়েছি।মানুষজন অনেক বিচক্ষণ সিদ্ধান্তই নেবে,বাকিটা দেখা যাক। জনতাই জনার্দন।”
২০২১ সালে নভেম্বর মাসে বিজেপি ছেড়েছিলেন শ্রাবন্তী।তবে এই মুহূর্তে ২০২৬ -এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে আমতা,বহরমপুর সহ বিভিন্ন জেলায় প্রচার চালিয়েছেন।
