নতুন সরকারের উদ্যোগে ২৪টি রুটে ৫০টি এসি বাসের সূচনা, দেখে নিন কোন কোন রুটে চলবে বাস

0



মানুষের নিত্যদিনের যাতায়াতের দুর্ভোগ কমাতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে বাসের অভাব, অনিয়মিত পরিষেবা এবং ভিড়ের সমস্যায় নাজেহাল ছিলেন সাধারণ যাত্রীরা। সেই পরিস্থিতিতে নতুন সরকারের আমলে ২৪টি গুরুত্বপূর্ণ রুটে ৫০টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস চালুর সিদ্ধান্তকে স্বস্তির খবর বলেই মনে করছেন যাত্রীদের একাংশ। শুধু নতুন বাসই নয়, আগে চালু হয়ে পরে বন্ধ হয়ে যাওয়া একাধিক রুটেও ফের পরিষেবা ফিরছে। কোথাও আবার বাড়ানো হয়েছে বাসের সংখ্যাও।
মঙ্গলবার কসবায় পরিবহণ দপ্তরের অনুষ্ঠানে এই ৫০টি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল।
মুখ্যমন্ত্রী জানান, শুধু কলকাতাই নয়, ভবিষ্যতে দক্ষিণবঙ্গের দুর্গাপুর-আসানসোল এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি-জলপাইগুড়ি শহরগুলির মধ্যে ‘সিটি মেট্রো’ পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প রিপোর্ট তৈরির নির্দেশও দেওয়া হয়েছে মুখ্য সচিবকে। তাঁর কথায়, কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে রাজ্যের পরিবহণ ও নগরোন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।

পরিবেশবান্ধব গণপরিবহণের উপরও বিশেষ জোর দিয়েছে সরকার। উদ্বোধন হওয়া ৫০টি বাসের মধ্যে সাতটি ব্যাটারিচালিত ইলেকট্রিক বাস। এই বাসগুলি কিনতে রাজ্য সরকারের খরচ হয়েছে ৪২ কোটি ২২ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে আরও ইলেকট্রিক বাস কেনা হবে। সেই প্রকল্পে মোট ব্যয়ের ৬০ শতাংশ বহন করবে রাজ্য সরকার এবং ৪০ শতাংশ দেবে কেন্দ্র। পাশাপাশি কলকাতার পাশাপাশি অন্যান্য পরিবহণ নিগমের ডিপোগুলিতেও চার্জিং স্টেশন ও প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা এবং দূষণ কমাতে সিএনজি ও ইলেকট্রিক যানবাহনের সংখ্যা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করে তোলার লক্ষ্যে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।



যে ২৪টি রুটে চলবে নতুন এসি বাস
• এসি ৩৯ — বিমানবন্দর – হাওড়া স্টেশন
• এসি ৩৭এ — বিমানবন্দর –  গড়িয়া
• ভি–১ — বিমানবন্দর –  টালিগঞ্জ
• ভিএস–২ — বিমানবন্দর –  হাওড়া স্টেশন
• ভিএস–১২ — নিউ টাউন – হাওড়া
• এসি ৬ — সল্টলেক (করুণাময়ী)-  হাওড়া
• এসি ৫০এ — রাজচন্দ্রপুর –  গড়িয়া
• এসি ৩৭ — বারাসত –  গড়িয়া
• এসি ৪৭ — সাঁতরাগাছি – বিমানবন্দর
• এসি ৯ — নিউ টাউন –  এসপ্ল্যানেড
• এসি ৯বি — নিউ টাউন –  বেহালা
• এসি ১২ — নিউ টাউন –  হাওড়া
• ইবি ১৪ — ইকো পার্ক/নিউ টাউন –  এসপ্ল্যানেড
• এসিটি ৩৮ — দমদম –  করুণাময়ী
• এসিটি ২৩ — পার্ক সার্কাস –  ডানকুনি
• এসিটি ৩৩ — হাওড়া –  নিউ টাউন
• এসিটি ৩২ — করুণাময়ী – হাওড়া
• এসিটি ৩৭ — বারাসত – গড়িয়া
• এসিটি ১ — বারাসত –  করুণাময়ী
• এসিটি ৩৪ — নিউ টাউন –  হাওড়া
• এসিটি ২১ — হাওড়া –  নিউ টাউন
• এসিটি ৩৫ — সাঁতরাগাছি –  নিউ টাউন

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *