‘বিয়ে করেও আমরা সিচুয়েশনশিপে আছি’, সম্পর্কের কোন সমীকরণের কথা ফাঁস করলেন জ্যাকি – রকুল?

0

বলিউডে প্রেম, বিয়ে আর তারকাদের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই।সেই চেনা ছক ভেঙে এবার নিজেদের দাম্পত্য জীবন নিয়ে একেবারে অন্যরকম মত প্রকাশ করলেন জ্যাকি ভাগনানি এবং রকুল প্রীত সিং। বিয়ের পরেও তাঁরা নিজেদের সম্পর্ককে বলেছেন ‘সিচুয়েশনশিপ’—কিন্তু কেন?

২০২৪ সালে গোয়াতে বিয়ে করা এই তারকা জুটি জানিয়েছেন, তাঁদের সম্পর্কের ভিত একে অপরের প্রতি নির্ভরশীলতা থেকে নয় বরং স্বাধীনতা, বন্ধুত্ব এবং পারস্পরিক সম্মানের উপর দাঁড়িয়ে।একটি ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে জ্যাকি বলেন, “আমরা পরস্পরকে বলেছিলাম, বয়স আর  ২০-২১ বছরে আটকে নেই। জীবনে অনেক ওঠাপড়া দেখেছি। আমি নিজে একজন সুখি মানুষ, আমার জীবনের শূন্যতা পূরণ করার জন্য কাউকে খুঁজছিলাম না। রকুলও নিজের জীবনে সুখি ছিল। তবে আলাদা ভাবে ভাল থাকার পর এখন আমরা একসঙ্গে আরও বেশি সুখি।” রকুলও একই সুরে জানান, তাঁদের সম্পর্কে অযথা প্রত্যাশা বা মানসিক চাপের কোনও জায়গা নেই। ছোটখাটো বিষয় নিয়ে তিক্ততা বা একে অপরের উপর অতিরিক্ত নির্ভরশীলতা না থাকায় সম্পর্কটা অনেকটাই সহজ ও স্বচ্ছ।

জ্যাকি বলেন, “রকুল আর আমি বিয়ে করেছি, কিন্তু আমরা যেন এক ধরনের সিচুয়েশনশিপে আছি।” যদিও তিনি স্পষ্ট করেন, তাঁরা একে অপরের প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত। তাঁর মতে, সম্পর্কের আসল শক্তি হল এমন একজন সঙ্গী পাওয়া, যাঁর সঙ্গে সব কথা খোলাখুলি বলা যায়।তিনি বলেন, “আমরা একে অপরের কাছে এক্সক্লুসিভ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমি ওর সঙ্গে যেকোনও বিষয় নিয়ে কথা বলতে পারি।”এই প্রসঙ্গে রাকুল জানান, তাঁদের সম্পর্কের ভিতটাই বন্ধুত্ব। তিনি বলেন, “আমরা আসলে বেস্ট ফ্রেন্ডস।”

জ্যাকি ও রাকুলের প্রথম পরিচয় হয় কাজের সূত্রে।কিন্তু করোনার সময় তাঁদের বন্ধুত্ব শুরু হয়। সেই বন্ধুত্বই পরে প্রেমে বদলে যায় এবং শেষ পর্যন্ত ২০২৪ সালে বিয়েতে পরিণত হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *