‘আমার সঙ্গেই ঘুমাত আলিয়া’,পাক অভিনেত্রী মীরার স্মৃতিচারণ,মহেশ ভাটকে নিয়ে হেনস্থার অভিযোগে মুখ খুললেন নায়িকা

0

পাকিস্তানি অভিনেত্রী মীরা বর্তমানে তাঁর নতুন ছবি ‘সাইকোর’ প্রচারে ব্যস্ত।তবে নায়িকার নতুন ছবি মুক্তি পাবে না ভারতে। ছবির প্রচারের মাঝেই এক সাক্ষাৎকারে তিনি পরিচালক মহেশ ভাটের পরিবারের সঙ্গে কাটানো পুরোনো দিনের স্মৃতি ভাগ করে নেন। সেই সাক্ষাৎকারে তিনি ভাট পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক,ছোটবেলায় আলিয়া ভাটের সঙ্গে কাটানো সময়ের কথাও জানান।

প্রসঙ্গত,পাকিস্তানি অভিনেত্রী মীরা বলিউডে সোনি রাজদান পরিচালিত ‘নজর’ ছবিতে কাজ করেছিলেন।ছবিটি মুক্তি পায় ২০০৫ সালে।সেই সময় থেকেই মহেশ ভাটের পরিবারে তাঁর নিয়মিত যাতায়াত শুরু হয় বলে জানান অভিনেত্রী।তিনি জানান,মুম্বইয়ে তাঁদের বাড়িতে প্রায়ই যেতেন এবং তখনই কাছ থেকে দেখেছেন ছোট আলিয়াকে।বর্তমানে ছবির প্রচার করতে গিয়ে নায়িকা জানান,ভাট পরিবার অত্যন্ত সুখী একটি পরিবার।সবাইকে পরিবারে সবসময় হাসি-খুশি দেখতেন তিনি।তাঁর কথায় ,ভারতে ছবিটি মুক্তি পেলে তাঁরা সকলেই ছবিটি দেখতেন এবং খুশি হতেন।

আলিয়াকে নিয়ে ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে মীরা বলেন ,”আলিয়া আমার সঙ্গেই ঘুমাত। ছোটবেলা থেকেই আলিয়া খুব বুদ্ধিমতী মেয়ে ছিল। পড়াশোনাতেও খুব ভাল ছিল।” উল্লেখ্য,বহুবছর আগে মহেশ ভাটের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন মীরা। তিনি জানান পরিচালক তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন এবং তাঁকে চড়ও মেরেছিলেন।তবে বর্তমানে সেই বিষয়ে প্রশ্ন করতেই তিনি অভিযোগটি অস্বীকার করেন।

সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,”না,কখনও এমন কিছু হয়নি।আমি এই ধরণের অভিযোগ কোনওদিন করিনি।মহেশ ভাট অত্যন্ত একজন ভাল পরিচালক।” মীরার এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার শুরু হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *