টিআরপিতে বড় চমক ,সেরার দৌড়ে উত্থান কোন মেগার ?

0



টেলিভিশনের পর্দায় প্রতি সপ্তাহেই বদলায় সমীকরণ।কোনও ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়ে ,কেউ আবার আচমকাই বাদ পড়ে তালিকা থেকে। গত সপ্তাহের টিআরপি তালিকায় দেখা গিয়েছিল বড় চমক। এই সপ্তাহেও কোন মেগা চমক দিল টিআরপিতে ? গত সপ্তাহের মতো এই সপ্তাহেও টিআরপির দৌড়ে বাজিমাত করেছে ‘পরশুরাম-আজকের নায়ক’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’।স্টার জলসার এই দুই ধারাবাহিক ৪.৯ নম্বর পেয়ে শীর্ষস্থান অধিকার করেছে। তবে ‘পরশুরাম’-এর সঙ্গে তাল মিলিয়ে ‘প্রফেসর বিদ্যা’-র যে ভাগ্যবদল হয়েছে তা বললে ভুল হবে না। একদিকে তটিনী-পরশুরামের রসায়ন ,অন্যদিকে বিদ্যার আসল বাবার খোঁজে টান টান উত্তেজনা তৈরি হয়েছে দর্শকের মনে।

একটুর জন্য দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’। ‘গোরাচাঁদ’ ও ‘রূপমঞ্জরীর’ এই ধারাবাহিক পেয়েছে ৪.৮ নম্বর।এই ধারাবাহিকের একের পর এক পর্ব এবং মহাপ্রভুর গল্পও যে দর্শকের মনে কিছু কম জায়গা করেনি তা প্রতিবারের টিআরপির নম্বরই প্রমাণ।তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘পরিণীতা’। পারুল-রায়ানের এই ধারাবাহিক পেয়েছে ৪.৭ নম্বর।গত কয়েক সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর যে কমেছে তা ভুল নয়। তবে গল্পের মোড় ‘বসু’ পরিবারকে কোন দিকে নিয়ে যায় সেটা জানতেই মুখিয়ে রয়েছে ভক্তরা।

চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ‘জোয়ার-ভাঁটা’।এই ধারাবাহিক পেয়েছে ৪.৩ নম্বর। নিশার গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই গল্পে বাড়ছে রহস্য ও উত্তেজনা। পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার ‘কুসুম’ ও স্টার জলসার ‘ঘূর্ণি’,’প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (সম্প্রচার সময় বাড়িয়ে) ও ‘গঙ্গা’। এই মেগাগুলি পেয়েছে ৪.২ নম্বর।ষষ্ঠ স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’। স্টার জলসার এই ধারাবাহিক পেয়েছে ৪.১ নম্বর। সপ্তম স্থানে রয়েছে জি বাংলার ‘কুসুম’ ও স্টার জলসার ‘প্রতিজ্ঞা’ ও ‘সংসারের সংকীর্তন’। এই তিন ধারাবাহিক পেয়েছে ৪.০ নম্বর।

অষ্টম স্থানে রয়েছে জি বাংলার ‘কমলা নিবাস’,স্টার জলসার ‘লক্ষী ঝাঁপি’ ও  ‘ও মোর দরদিয়া’ (সম্প্রচার বাড়িয়ে)। এই ধারাবাহিকগুলি পেয়েছে ৩.৩ নম্বর। নবম স্থানে রয়েছে ‘শুধু তোমারই জন্য’ ও ‘রাঙামতি তীরন্দাজ’। স্টার জলসার এই ধারাবাহিক পেয়েছে ২.৬ নম্বর। দশম স্থানে রয়েছে জি বাংলার ‘সাত পাকে বাঁধা’। এই ধারাবাহিক পেয়েছে ২.২ নম্বর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *