প্রয়াত শক্তি কাপুর!খবর রটতেই আইনি হুঁশিয়ারি বর্ষীয়ান অভিনেতার?

0



তারকাদের জীবন মানেই যেন চর্চা, গুঞ্জন ও  বিতর্কের অন্তহীন দুনিয়া। কখনও সম্পর্কের জল্পনা, কখনও বিচ্ছেদের খবর, আবার কখনও হঠাৎ ছড়িয়ে পড়ে মৃত্যুর ভুয়ো গুজব। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার দৌলতে এই ধরনের খবর মুহূর্তের মধ্যে পৌঁছে যায় বহু মানুষের কাছে। সম্প্রতি বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় -এর মৃত্যুর খবরে তোলপাড় হয়েছিল টলিউড।পরে নিজেই সামনে এসে জানায় তিনি সুস্থ আছেন।এবার সেই তালিকায় যোগ হল বলিউডের জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুরের নাম।

বৃহস্পতিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় আচমকা ছড়িয়ে পড়ে শক্তি কাপুরের মৃত্যুর খবর।একাধিক পোস্টে দাবি করা হয়, প্রয়াত হয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই খবর, উদ্বেগে ভরে ওঠে অনুরাগীদের মন। তবে কিছুক্ষণের মধ্যেই সমস্ত জল্পনায় জল ঢেলে নিজেই প্রকাশ্যে আসেন শক্তি কাপুর। একটি ভিডিয়ো বার্তায় অভিনেতা জানান, তিনি সম্পূর্ণ সুস্থ ও ভাল আছেন। বৃহস্পতিবার সশরীরে একটি ভিডিয়ো পোস্টের মাধ্যমে তিনি বলেন,”আমার মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো। আমি সুস্থ আছি, ভালো আছি। দয়া করে এইসব গুজব বিশ্বাস করবেন না। আমি এ বিষয়ে অভিযোগ জানাব এবং আইনি পদক্ষেপ করব। এটা একেবারেই ঠিক নয়।”

ভিডিয়োতে অভিনেতাকে শান্তভাবেই দেখা গেলেও তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল হতাশা ও ক্ষোভ। তিনি জানান, এই ধরনের ভিত্তিহীন খবর শুধু একজন তারকার জন্যই নয়, তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের কাছেও অত্যন্ত মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়।অভিনেতার বক্তব্য প্রকাশ্যে আসার পরই স্বস্তির নিঃশ্বাস ফেলেন তাঁর অনুরাগীরা। কমেন্ট বক্স ভরে যায় শুভেচ্ছা বার্তায়। বলিউডে দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে, শক্তি কাপুর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে। বিশেষ করে ১৯৮০ ও ১৯৯০-এর দশকে তাঁর অভিনীত কমেডি ও খলনায়ক চরিত্র দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। তাঁর সংলাপ বলার ধরণ, কমিক টাইমিং এবং নেতিবাচক চরিত্রে অভিনয়ের স্টাইল তাঁকে আলাদা পরিচিতি দেয়।সম্প্রতি তাঁকে ‘মেরে হাসব্যান্ড কী বিবি’ ছবিতে দেখা গিয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *