পিছিয়ে পড়ল ‘পরশুরাম আজকের নায়ক’,বিশ্বকাপের উন্মাদনার মাঝে শীর্ষে কোন ধারাবাহিক ?

0


বর্তমানে ফুটবল বিশ্বকাপে মেতে রয়েছে আট থেকে আশি।গভীর রাত পর্যন্ত খেলা দেখা,প্রিয় দলকে সমর্থন করা আর ম্যাচের টানটান ফলাফল নিয়ে আলোচনা— সব মিলিয়ে ক্রীড়াপ্রেমীদের ব্যস্ততা তুঙ্গে।কিন্তু সেই উন্মাদনার মধ্যেও বাংলা ধারাবাহিকের প্রতি দর্শকের টান যে একটুও কমেনি,তা ফের প্রমাণ করল এ সপ্তাহের টিআরপি তালিকা।প্রতি সপ্তাহের মতো বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে বাংলা টেলিভিশনের জনপ্রিয়তার নিরিখে তৈরি টিআরপি তালিকা।নতুন গল্প,চমকপ্রদ মোড় এবং প্রিয় চরিত্রদের ঘিরে দর্শকের আগ্রহ বজায় রয়েছে আগের মতোই।তবে চলতি সপ্তাহে কোন ধারাবাহিক সেরার মুকুট পেল দেখে নেওয়া যাক এ সপ্তাহের সম্পূর্ণ চিত্র।এই সপ্তাহে জি বাংলার ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে।পরপর তিনবার প্রথম স্থান অর্জন করে শীর্ষে রয়েছে এই ধারবাহিক।শ্রুতি দাস ওরফে নিশাকে তাঁর বিয়ের দিন জালিয়াতির দায়ে গ্রেফতার গল্পে নাটকীয় মোড় এনেছে।এই ধারাবাহিক পেয়েছে ৫.৫ নম্বর।

দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’।শিরিনের গোপন পরিকল্পনা ফাঁস করার জন্য রায়ান ও পারুল ছদ্মবেশে অভিযান চালায়।যা দর্শকের উত্তেজনা বাড়িয়ে তোলে।এই ধারাবাহিক পেয়েছে ৫.৩ নম্বর।তৃতীয় স্থানে রয়েছে তিন ধারাবাহিক।জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’ ও স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’,’প্রফেসর বিদ্যা ব্যানার্জি’।এই সপ্তাহেও রূপমঞ্জরীকে একের পর এক বিপদের মুখোমুখি হতে হয়।এদিকে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে পরশুরামের সন্তানদের বিপদের মুখোমুখি পড়তে হয়। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকে স্বস্তিকা ওরফে বিদ্যাকেও প্রাণে মারার চেষ্টা করা হয়।এই ধারাবাহিক পেয়েছে ৫.২ নম্বর।চর্তুথ স্থানে রয়েছে জি বাংলার ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’।অনুরাগের ছোঁয়ার মতো এই ধারবাহিকও শুরু হতেই টেক্কা দিচ্ছে পুরোনো মেগাগুলিকে।এই ধারাবাহিক পেয়েছে ৪.৮ নম্বর।

পঞ্চম স্থানে রয়েছে ‘গঙ্গা’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(সম্প্রচার সময় বাড়িয়ে)।অর্জুন ও গঙ্গার জুটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে।স্টার জলসার এই ধারাবাহিক পেয়েছে ৪.৬ নম্বর।ষষ্ঠ স্থানে রয়েছে জি বাংলার ‘কনে দেখা আলো’ ও স্টার জলসার ‘গঙ্গা’,’প্রতিজ্ঞা’,’সংসারের সংকীর্তন’।সপ্তম স্থানে যুগ্মভাবে রয়েছে ‘ঘূর্ণি’ ও ‘পরশুরাম আজকের নায়ক’।এই ধারাবাহিক পেয়েছে ৪.৩ নম্বর।অষ্টম স্থানে রয়েছে ‘ ও মোর দরদিয়া’।স্টার জলসার এই ধারাবাহিক পেয়েছে ৩.৮ নম্বর।নবম স্থানে রয়েছে জি বাংলার ‘কমলা নিবাস’।এই ধারাবাহিক পেয়েছে ৩.৭ নম্বর।দশম স্থানে রয়েছে ‘বাবলি সুন্দরী’ ও ‘লক্ষী ঝাঁপি’।স্টার জলসার এই ধারাবাহিক পেয়েছে ২.৮ নম্বর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *