মৌনী ও সূরজের বিচ্ছেদে কেন ‘তৃতীয় নাম’ দিশা? নেটপাড়ায় তুমুল গুঞ্জন

0



সব জল্পনার অবসান ঘটিয়ে শেষমেষ চার বছরের দাম্পত্যে ইতি টানলেন মৌনী রায় ও সূরজ নাম্বিয়ার। গত কয়েকদিন ধরেই মায়ানগরীর অন্দরে এই ‘পাওয়ার কাপল’- কে নিয়ে চলছিল গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফোলো থেকে শুরু করে পুরনো ছবি সরিয়ে দেওয়া কোনও কিছুতেই বাদ পড়েনি তারকা দম্পতি।অবশেষে বৃহস্পতিবার যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান দুজনে।তবে ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় একাংশের দাবি, এই সম্পর্কের ভাঙনের নেপথ্যে নাকি রয়েছেন দিশাই। তবে কী কারণে বদনাম হতে হচ্ছে দিশা পাটানিকে?

মৌনী ও দিশার বন্ধুত্ব বরাবরই চর্চায় থেকেছে। বিভিন্ন পার্টি, অনুষ্ঠান কিংবা বিদেশ সফরে প্রায়ই তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। এমনকি মৌনীর বিয়েতেও কনেপক্ষের অন্যতম আকর্ষণ ছিলেন দিশা। সম্প্রতি মৌনী যখন সমাজমাধ্যম থেকে সূরজকে সরিয়ে দেন, তার কিছুক্ষণের মধ্যেই দিশাও সূরজকে আনফলো করেন। আর সেই ঘটনাকেই ঘিরে নতুন করে শুরু হয় আলোচনা। তাঁদের বিদেশ সফরেরও বহু ছবি নতুন করে সামনে আসতে থাকে।

সমাজমাধ্যমে কেউ কেউ কটাক্ষ করে মন্তব্য করেছেন, মৌনী ও দিশার অতিরিক্ত ঘনিষ্ঠতাই নাকি দাম্পত্য সম্পর্কে প্রভাব ফেলেছে। ইনস্টাগ্রামেও দিশাকে কটাক্ষ করতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। দিশার সাম্প্রতিক পোস্টে একজন মন্তব্য করেন, “মৌনী এবং সূরজের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলে।” আরেকজন লেখেন, “আপনার সঙ্গেই থাকতে থাকতে মৌনী রায়ের ডিভোর্স হয়ে গেল।”যদিও এই সমস্ত দাবির কোনও সত্যতা বা প্রমাণ এখনও সামনে আসেনি। এ বিষয়ে মৌনী, সূরজ বা দিশাকেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।অন্যদিকে বিচ্ছেদের ঘোষণা করে মৌনী স্পষ্ট জানিয়েছেন, তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর খবর না ছড়ানোর অনুরোধ করছেন তাঁরা। এই মুহূর্তে নিজেদের পরিস্থিতি সামলে নেওয়ার জন্য কিছুটা ব্যক্তিগত পরিসর চাইছেন বলেও জানান অভিনেত্রী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *