বরফে মোড়া ছুটিতে বিবাহবার্ষিকী উদযাপন আলিয়া ভাট ও রণবীর কাপুরের

0

বিবাহবার্ষিকীকে ঘিরে বিশেষ উদযাপনে মেতেছেন বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর।চতুর্থ বিবাহবার্ষিকীতে পরিবারকে সঙ্গে নিয়ে বরফে ঢাকা পাহাড়ি গন্তব্যে ছুটি কাটাতে গিয়েছেন এই দম্পতি।সঙ্গে ছিলেন তাঁদের ছোট কন্যা রাহা কাপুরও। যার ঝলক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনুরাগীদের নজর কেড়েছেন আলিয়া।

বিবাহবার্ষিকী উপলক্ষে আলিয়া তাঁর ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেন,যেখানে ধরা পড়েছে দম্পতির আবেগঘন মুহূর্ত। ক্যাপশনে তিনি লেখেন ,“কখনও ভেসে চলা, কখনও পড়ে যাওয়া, কখনও হাঁটা আর অনেক কথা বলার মাঝেই… আমরা নিজেদের জন্য এক সুন্দর জীবন গড়ে তুলেছি… সংক্ষেপে… তুমি পাশে থাকলেই দিন-রাত এক হয়ে যায়।”২০১৪ সালে মুক্তি পাওয়া ‘হাইওয়ে’ ছবির ‘মাহি ভে’ গান ব্যবহার করে তিনি পোস্টটি শেয়ার করেন।শেয়ার করা ছবিগুলির মধ্যে একটি বিশেষভাবে নজর কাড়ে,পাহাড়ের পটভূমিতে গালে গাল রেখে রোম্যান্টিক সেলফি তুলেছেন আলিয়া ও রণবীর। এছাড়াও দেখা যায়, স্কিইং করতে ব্যস্ত এই তারকা জুটি, বরফে ঢাকা প্রান্তরে হট চকোলেট হাতে কাটানো নিরিবিলি সময়, এবং ক্যান্ডেললাইট ডিনারে ডুবে থাকা রোম্যান্টিক মুহূর্ত।ছবিতে রণবীরও  ছোট রাহার খেলার মুহূর্তও অনুরাগীদের বিশেষভাবে আকর্ষণ করেছে।

ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার বন্যা বইতে শুরু করে। কমেন্ট বক্সে দম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁদের সম্পর্ককে ‘নিখাদ ও শান্ত ভালোবাসার প্রতিচ্ছবি’ হিসেবে আখ্যা দিয়েছেন অনুরাগীরা। কেউ লেখেন, ‘অনেক কিছু বদলেছে, তবুও কিছুই বদলায়নি—এটাই আসল ভালোবাসা’, আবার কেউ মন্তব্য করেন, ‘এমন সম্পর্কই সবাই চায়।’

উল্লেখ্য, এর আগে করণ জোহরের-এর জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ আলিয়া তাঁদের সম্পর্ক ও রণবীরের প্রপোজালের গল্প শেয়ার করেছিলেন। তিনি জানান, কেনিয়ার মাসাই মারায় রণবীর তাঁকে হঠাৎই প্রপোজ করেন এবং সেই মুহূর্ত অভিনেত্রী ক্যামেরাবন্দি করেন।

যদিও কাজের ক্ষেত্রে দু’জনেই ব্যস্ত সময় কাটাচ্ছেন। রনবীর কাপুর-কে আগামীতে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এ ,ভগবান রামের চরিত্রে দেখা যাবে। এই ছবিতে আরও অভিনয় করছেন সাই পল্লবী, সানি দেওয়াল এবং যশ। ছবিটি দুই পর্বে মুক্তি পাবে,প্রথমটি এই বছরের দীপাবলিতে এবং দ্বিতীয়টি ২০২৭ সালে দীপাবলির সময়।

অন্যদিকে, আলিয়া ভাট বর্তমানে  সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন ভিকি কৌশল এবং রণবীর কাপুর নিজেও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *